শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
পদ্মা সেতুতে হেঁটে বেড়ালেন প্রধানমন্ত্রী

পদ্মা সেতুতে হেঁটে বেড়ালেন প্রধানমন্ত্রী

ভিশন বাংলা ডেস্ক: হঠাৎ করেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্নের পদ্মা সেতু ঘুরে এলেন। তিনি আজ শুক্রবার সকালে সড়কপথে সকাল ৭টা ২৩ মিনিটে শ্রীনগর উপজেলার দোগাছী পদ্মা সেতু সার্ভিস এরিয়া-১-এ পৌঁছান। সার্ভিস এরিয়া পরিদর্শন শেষে তিনি গাড়িতে করে পদ্মা সেতু পরিদর্শনে যান।

পদ্মা সেতুর ওপরে ৭ নম্বর পিলারের কাছে নেমে পড়েন প্রধানমন্ত্রী। সেখান থেকে তিনি পায়ে হেঁটে ২টি মডিউল ঘুরে দেখেন। অর্থাৎ, ৭ নম্বর পিলার হতে তিনি পায়ে হেঁটে ১৮ নম্বর পিলার পর্যন্ত যান। এরপর আবার গাড়িতে করে তিনি পদ্মা সেতু পারি দিয়ে ওপারে জাজিরার পদ্মা সেতু সার্ভিস এরিয়া ২-এ যান। সেখানে তিনি তার সঙ্গে থাকা বোন শেখ রেহানাকে নিয়ে নাস্তা করেন। এরপর সেখানে ঘুরে দেখে বেলা ১০টার পর তিনি ঢাকার উদ্দেশে রওনা দেন। এসময় তিনি আবারো পদ্মা সেতুর ওপর দিয়ে গাড়ি নিয়ে ঢাকায় ফেরেন। এ তথ্য নিশ্চিত করেছে সেতু সংশ্লিষ্ট একাধিক সূত্র।

এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন কেবিনেট সেক্রেটারি খন্দকার আনোয়ারুল ইসলাম, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কানী নাহিদ রসুল ও পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com