মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
মুন্সীগঞ্জে অস্ত্রসহ তিন ডাকাত গ্রেপ্তার

মুন্সীগঞ্জে অস্ত্রসহ তিন ডাকাত গ্রেপ্তার

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ায় আস্ত্রসহ ৩ ডাকাত ধরা পড়েছে। প্রেপ্তারকৃত ডাকাতরা হচ্ছে কবির (২৪) জুয়েল (২২) ও মাহাবুব (২৩)।

আজ শুক্রবার সকালে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে র‌্যাব-১১ সদস্যরা তাদের গ্রেপ্তার করে।

র‌্যাব সূত্রে জানা যায়, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে দীর্ঘদিন যাবৎ একটি সংঘবদ্ধ দল ডাকাতি ও ছিনতাই করে আসছিল। এই সংঘবদ্ধ দলটিকে ধরতে র‌্যাব বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছিল। আজ সকাল সাড়ে ৯টার দিকে র‌্যাব-১১ এর সিপিএসসি কোম্পানি কমান্ডার এএসপি মো. জসিম উদ্দিন চৌধুরী ও এএসপি নাজমুল হাসানের নের্তত্বে র‌্যাবের একটি দল ঢাকা-চট্রগ্রাম মসাসড়কের গজারিয়া উপজেলার ভবের চর এলাকা হতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে একটি শুটারগান, ৬টি আরএনডিএস এ্যামো, ১টি চাইনিজ এ্যাক্স, একটি ছোরা, ১টি জিআই পাইপ ও ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আটককৃত ডাকাতদের নামে গজারিয়া থানায় একাধিক ডাকাতি ও অস্ত্র মামলা রয়েছে বলে র‌্যাব জানিয়েছে। তাদের বিরুদ্ধে গজারিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com