শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
গণপরিবহনে অর্ধেক যাত্রী, দোকান খোলার সময় কমানোর প্রস্তাব

গণপরিবহনে অর্ধেক যাত্রী, দোকান খোলার সময় কমানোর প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক: দেশে ক্রমেই করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গণপরিবহনে যাত্রীর সংখ্যা অর্ধেক করে নেওয়ার প্রস্তাব করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ মঙ্গলবার (৪ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, গণপরিবহনে মাস্ক ছাড়া চলাচল করা যাবে না, চললে জরিমানা দিতে হবে। একই সঙ্গে রেস্টুরেন্টে মাস্ক পরে যেতে হবে।

তিনি আরো বলেন, দোকান খোলার সময়সীমা কমিয়ে আনার কথা বলা হয়েছে। রাত ১০টার পরিবর্তে ৮টা করার কথা বলা হয়েছে। এসব নির্দেশনা বাস্তবায়নে প্রস্তুতির জন্য আগামী সাত দিনের সময় দেওয়া হবে।

এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, যেভাবে করোনা রোগী বাড়ছে এটা আশঙ্কাজনক। এ নিয়ে কেবিনেটের সঙ্গে আলোচনা হয়েছে। বেশ কিছু পরামর্শ দেওয়া হয়েছে। তবে এগুলো এখনো ফাইনাল না বলেও জানান তিনি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com