শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:২০ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
রাজনৈতিক প্রতিহিংসা বেড়ে যাওয়ায় নির্বাচনে সহিংসতা : সিইসি

রাজনৈতিক প্রতিহিংসা বেড়ে যাওয়ায় নির্বাচনে সহিংসতা : সিইসি

নিজস্ব প্রতিবেদক: প্রশাসন তৎপর থাকার পরও অতিমাত্রায় রাজনৈতিক প্রতিহিংসা বেড়ে যাওয়ায় নির্বাচনে সহিংসতা ঠেকানো যাচ্ছে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

আজ বৃহস্পতিবার (৬ জানুয়ারি) ভোটার তালিকায় পরিচয়হীনদের পিতা-মাতার নাম লিপিবদ্ধকরণে জটিলতা নিরসনে করণীয় বিষয় কর্মশালায় তিনি এ কথা বলেন।

এ সময় কে এম নূরুল হুদা বলেন, নির্বাচনে সহিংসতা হয় কমিশনের দুর্বলতার কারণে না বরং প্রার্থী ও সমর্থকদের দ্বন্দ্বের কারণে। নির্বাচন হবে প্রতিযোগিতামূলক, প্রতিহিংসামূলক না।

এ ছাড়া নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের মন্তব্যের জবাবে সিইসি জানান, গণমাধ্যমে নিজের কথা প্রচারের জন্য মিথ্যাচার করছেন। মিডিয়াতে নিজের কথা প্রচারের জন্য উনি বলেন। তিনি আসলে কমিশনকে হেয় করার অপচেষ্টা করেন।

এ সময় পিতা-মাতার পরিচয়হীন মানুষদের জাতীয় পরিচয়পত্র ও ভোটাধিকারে অন্তর্ভুক্ত করতে হলে, আইনি কাঠামো পরিবর্তন করতে হবে, যা সহজ নয় বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার।

বুধবার পঞ্চম ধাপের ইউপি নির্বাচন শেষ হয় সহিংসতা ও হানাহানির মধ্য দিয়ে। দেশের বিভিন্ন স্থানে নির্বাচনি সহিংসতায় প্রাণ হারিয়েছেন ৯ জন। চেয়ারম্যান প্রার্থীসহ আহত হয়েছে কমপক্ষে ৫০ জন। পঞ্চম ধাপে নির্বাচনে ভোটগ্রহণের সময় ও ভোট পরবর্তী সংঘর্ষে বগুড়ায় ৫জন, চাঁদপুর, চট্টগ্রাম, মানিকগঞ্জ, নওগাঁ ও গাইবান্ধায় চারজনের মৃত্যু হয়েছে।

এর আগে, চারটি ধাপে নির্বাচনি সহিংসতায় ৮৬ জনের মৃত্যু হয়। সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে। ওই ধাপেই নিহত হন ৩০ জন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com