বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম :
ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন প্রধানমন্ত্রীকে ট্রাম্পের অভিনন্দন, বাণিজ্যচুক্তি বাস্তবায়নের আশা
গুলিস্তানে বাসের ‘ব্রেক ফেল’, দুই পথচারীর মৃত্যু

গুলিস্তানে বাসের ‘ব্রেক ফেল’, দুই পথচারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলিস্তানে বাস চাপায় দুজন নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজার কাছে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন ওয়ারী থানার এসআই রাজিব চন্দ্র সরকার। তিনি বলেন, মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজার কাছে মেঘলা পরিবহনের একটি বাস ব্রেক ফেল করে পথচারীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। লাশ দুইটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

প্রাথমিক তদন্ত শেষে তিনি জানান, ফ্লাইওভার থেকে নামার সময় বাসটি ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এই ঘটনা ঘটে। এতে ১০ থেকে ১২ জন আহত হয়েছেন। বাসটিকে থানায় নেওয়া হচ্ছে। বাসের চালক-হেলপার পালিয়ে গেছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, বাসযাত্রী অন্তত ১০ থেকে ১২ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৬ জন ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতরা হলেন- ইলিয়াস (৪০), সুজিত (৪৫), আল আমিন (২৫), ওমর শরীফ (৪৫), দেলোয়ার হোসেন (৪৭), রিহাদ (২৭)। তাদের মধ্যে ইলিয়াস গুরুতর আহত।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com