শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:২০ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
রো‌হিঙ্গা ক্যাম্প প‌রিদর্শ‌নে কক্সবাজারে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী

রো‌হিঙ্গা ক্যাম্প প‌রিদর্শ‌নে কক্সবাজারে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারে পৌঁছেছেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলোমান সোলু। আজ শনিবার (০৮ জানুয়ারি) সকাল ৮টায় বিশেষ বিমানযোগে তুরস্কের ইস্তাম্বুল থেকে সরাসরি কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

কক্সবাজার বিমানবন্দরে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রীকে অভ্যর্থনা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এমপি। এ সময় কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, পুলিশ সুপার মো. হাসানুজ্জামান এবং তুরস্ক দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকাস্থ তু‌র্কি দূতাবা‌সের এক কর্মকর্তা জানান, তুর‌স্কের স্বরাষ্ট্রমন্ত্রী সকাল ৮টায় বি‌শেষ বিমা‌নে কক্সবাজার বিমানবন্দ‌রে পৌঁ‌ছে‌ছেন। সেখান থে‌কে তি‌নি কক্সবাজার রো‌হিঙ্গা ক্যাম্প প‌রিদর্শ‌নের উ‌দ্দে‌শে রওনা ক‌রেন।

জানা যায়, ক্যাম্প পরিদর্শন করে রোহিঙ্গাদের সঙ্গে আলাপ করবেন সুলোমান। তিনি উখিয়ার ৯ নং রোহিঙ্গা ক্যাম্পে অবস্থিত তুর্কি ফিল্ড হাসপাতাল পরিদর্শন করবেন। রো‌হিঙ্গা ক্যাম্প প‌রিদর্শন শে‌ষে দুপুর আড়াইটার দি‌কে ঢাকায় পৌঁছা‌বেন সোলু। ঢাকায় পৌঁ‌ছে ধানম‌ন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃ‌তি জাদুঘর প‌রিদর্শনে যা‌বেন তি‌নি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সন্ধ্যায় দ্বিপাক্ষিক বৈঠক করবেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী। দুই স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠকের পর দুই দেশের পুলিশ বাহিনীর মধ্যে নিরাপত্তা ও সন্ত্রাস দমনে সহযোগিতা সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী এ সফরে এসেছেন। সফরে রোহিঙ্গা ইস্যুতে আলোচনা হবে। এছাড়া নিরাপত্তা ও সন্ত্রাস দমনে সহযোগিতা সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হতে পারে। রাতেই ঢাকা ত্যাগ করবেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com