শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
করোনা রেড জোন ঢাকা ও রাঙামাটি

করোনা রেড জোন ঢাকা ও রাঙামাটি

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকা ও রাঙামাটি জেলাকে করোনার রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। বুধবার (১২ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের করোনা ড্যাশবোর্ড ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

অধিদফতর থেকে বলা হয়েছে, রাজধানীতে বর্তমানে করোনা সংক্রমণ হার ১২.৯০ শতাংশ আর রাঙ্গামাটিতে এই হার ১০ শতাংশ।

এছাড়া ইয়েলো জোন বা মধ্যম ঝুঁকিতে রয়েছে ৬টি জেলা। এগুলো হলো- সীমান্তবর্তী জেলা যশোর, রাজশাহী, দিনাজপুর, লালমনিরহাট, নাটোর ও রংপুর।

আর সংক্রমণের গ্রিন জোন বা ক্ষীণ ঝুঁকিতে আছে ৫৪ জেলা।

অপরদিকে খুবই কম সংখ্যক টেস্ট করার তালিকায় রয়েছে ২টি জেলা। এই দুটি জেলা হলো- পঞ্চগড় ও বান্দরবান।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে পূর্ববর্তী ৭ দিনের চেয়ে বিগত ৭ দিনে করোনা শনাক্তের হার বেড়েছে ১৬৯.১২ শতাংশ বেশি তবে মৃত্যু হার কমেছে ২০ শতাংশ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com