শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:৪১ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
করোনায় আরও ৬ জনের মৃত্যু, শনাক্ত ৪ হাজার পেরিয়েছে

করোনায় আরও ৬ জনের মৃত্যু, শনাক্ত ৪ হাজার পেরিয়েছে

নিজস্ব প্রতিবেদক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ছয়জনের মৃত্যু হয়েছে। ফলে এ পর্যন্ত দেশে ২৮ হাজার ১২৯ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছে চার হাজার ৩৭৮ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা হলো ১৬ লাখ ৯ হাজার ৪২ জন। শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ১৪.৬৬ শতাংশে।

আজ শুক্রবার (১৪ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৫১ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫২ হাজার ৩০৬ জন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩০ হাজার ৩৬৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৯ হাজার ৮৭১টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ৬৬ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৩ শতাংশ। ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৬ জনের মধ্যে ২ জন পুরুষ, ৪ জন নারী। ঢাকা বিভাগে মারা গেছেন ৩ জন। চট্টগ্রাম বিভাগে ২ জন এবং রাজশাহী বিভাগে ১ জনের মৃত্যু হয়েছে।

এর আগে গতকাল বৃহস্পতিবার করোনায় ১২ জনের মৃত্যু হয়। শনাক্ত হন ৩ হাজার ৩৫৯ জন।শনাক্তের হার ছিল ১২ দশমিক ০৩ শতাংশ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com