শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
বিধিনিষেধ: বাস চলাচলের নতুন নিয়ম

বিধিনিষেধ: বাস চলাচলের নতুন নিয়ম

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসের সংক্রমণ রোধে বাসে আসনের অর্ধেক যাত্রী পরিবহনের কথা থাকলেও তা আর হচ্ছে না। বাসে শতভাগ আসনে যাত্রী নিয়ে চলাচল করবে। তবে কোনোভাবেই বাসে দাঁড়ানো যাত্রী বহন করা যাবে না।

আজ শনিবার (১৫ জানুয়ারি) থেকে পরিবর্তিত নিয়মে গণপরিবহন চলার কথা রয়েছে। বছরের প্রথম বিধিনিষেধের মধ্যে বাসে প্রতি আসনে এবং ট্রেনে অর্ধেক যাত্রী নিয়ে পরিবহন শুরু হয়েছে।

বিধিনিষেধে অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন চলার কথা ছিল। তবে বাসের ক্ষেত্রে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি খন্দকার এনায়েত উল্লাহ গণমাধ্যমকে বলেন, অফিস-আদালত, কল-কারখানা, স্কুল-কলেজ সব শতভাগ চালু রেখে পরিবহন সংকট যেন না হয় সেজন্য বিআরটিসি থেকে যত আসন তত যাত্রী নিয়ে বাস চলবে বলে জানানো হয়েছে। এক্ষেত্রে স্বাস্থ্যবিধি কঠোরভাবে শতভাগ অনুসরণ করা হবে বলে জানিয়েছেন এনায়েত উল্লাহ।

এর আগে গত ১০ জানুয়ারি জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছিল, ট্রেন, বাস এবং লঞ্চে সক্ষমতার অর্ধেক সংখ্যক যাত্রী নেওয়া যাবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে কার্যকারিতার তারিখসহ সুনির্দিষ্ট নির্দেশনা জারি করবে। সর্বপ্রকার যানের চালক ও সহকারীদের আবশ্যিকভাবে কভিড-১৯ টিকা সনদধারী হতে হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com