শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:৪১ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
বইমেলা দুই সপ্তাহ পেছানোর সিদ্ধান্ত

বইমেলা দুই সপ্তাহ পেছানোর সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক: গত বছরের মতো যথা সময়ে হচ্ছে না এবারের বইমেলা। দুই সপ্তাহ পিছিয়ে ১ ফেব্রুয়ারির বদলে ১৫ ফেব্রুয়ারি শুরু হতে পারে এ বছরের বইমেলা।

আজ রবিবার (১৬ জানুয়ারি) মেলার আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা বিষয়টি জানিয়েছেন। অবশ্য এ বিষয়ে আয়োজক বাংলা একাডেমির পক্ষ থেকে আনুষ্ঠানকিভাবে এখনো জানানো হয়নি।

মুহম্মদ নূরুল হুদা বলেন, আমরা এখনো অফিসিয়াল চিঠি হাতে পাইনি। তবে এক থেকে দুই সপ্তাহ পিছিয়ে মেলা শুরু করার সিদ্ধান্ত হয়েছে বলে শুনেছি।

এ বিষয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ে যোগাযোগ করা হলে সেখান থেকেও বিষয়টি মোটামুটি নিশ্চিত করা হয়েছে। মন্ত্রণালয় থেকে জানানো হয়, বইমেলা পেছানোর বিষয়ে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বাংলা একাডেমির মহাপরিচালককে অবহিত করেছেন।

ভাষা শহীদদের স্মৃতিতে নিবেদিত বইমেলায় এবারের প্রতিপাদ্য করা হয়েছে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবর্ষকে। গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও মেলার নকশা করবেন স্থপতি এনামুল করিম নির্ঝর। যদিও গত বছর মেলায় প্যাভিলিয়ন ও স্টল বিন্যাস নিয়ে প্রকাশকদের মধ্যে অসন্তোষ ছিল। তাই এবারের মেলায় প্যাভিলিয়ন ও স্টল বিন্যাসে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে বাংলা একাডেমি। এছাড়া মেলায় অতিরিক্ত ফুড স্টল যেন না হয় সেদিকেও নজর দেওয়া হচ্ছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com