শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
১১ সপ্তাহ পর সন্ধ্যায় বাসায় ফিরছেন খালেদা জিয়া

১১ সপ্তাহ পর সন্ধ্যায় বাসায় ফিরছেন খালেদা জিয়া

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: চিকিৎসা শেষে গুলশানের বাসা ফিরোজায় ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

আজ মঙ্গলবার সন্ধ্যার পর তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরবেন বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিএনপি।

বিএনপি কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ ১ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যা ৬টার পর বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতাল থেকে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাসায় আসবেন।

খালেদার বাসায় ফেরা ও তার শারীরিক অবস্থার বিস্তারিত জানানো হবে সংবাদ সম্মেলন করে।

বিএনপি নেত্রীর চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ড হাসপাতালের অডিটোরিয়ামের ১১ তলায় সন্ধ্যা ৬টায় সংবাদ সম্মেলন করবে।

১৩ নভেম্বর বিকেলে খালেদা জিয়াকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে এভারকেয়ারে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার কিছুটা অবনতি হওয়ায় পরের দিন ভোরে তাকে সিসিইউতে নেওয়া হয়। সেখানেই চিকিৎসা চলছে তার।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com