শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
চলে গেলেন একুশে পদকপ্রাপ্ত কবি কাজী রোজী

চলে গেলেন একুশে পদকপ্রাপ্ত কবি কাজী রোজী

নিজস্ব প্রতিবেদক: মহামারি করোনা ভাইরাসসহ বিভিন্ন শারীরিক জটিলতার সঙ্গে দীর্ঘদিন লড়াই করে অবশেষে মৃত্যুর কাছে পরাজিত হলেন একুশে পদকপ্রাপ্ত কবি ও রাজনীতিবিদ কাজী রোজী। শনিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রবিবার (২০ ফেব্রুয়ারি) সকালে তার মেয়ে সুমী সিকান্দার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সুমী সিকান্দার জানিয়েছেন, দীর্ঘদিন একটি বেসরকারি হাসপাতালে তিনি লাইফ সাপোর্টে ছিলেন। তার মস্তিক কাজ করছিল না। মাল্টি অর্গান প্রবলেম। ফলে, ওষুধও কোনো কাজে আসছে না। একই অবস্থাতে তিনি মারা যান।

কবি কাজী রোজী দাফনের প্রসঙ্গে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন সুমী। তিনি বলেন, পরিবারের সদস্য ঢাকার বাইরে থাকায় বিষয়টি নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তবে মিরপুরের দাফন এবং জানাজা হওয়ার সম্ভাবনাই বেশি।

এর আগে গেল ৩০ জানুয়ারি কবি কাজী রোজীর শারীরিক অবস্থা খাপার হলে তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করানো হয়। পরবর্তী সময়ে শুক্রবার (৪ ফেব্রুয়ারি) তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটলে কাজী রোজীকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

কবি কাজী রোজী ১৯৪৯ সালের ১ জানুয়ারি সাতক্ষীরায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। ২০০৭ সালে তথ্য অধিদফতরের একজন কর্মকর্তা হিসেবে অবসর গ্রহণ করেন। এরপর তিনি পা রাখেন রাজনীতিতে। ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনের সংরক্ষিত নারী আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।

উল্লেখ্য, গত শতাব্দীর ষাটের দশকে কবিতা লেখা শুরু করেছিলেন কাজী রোজী। কবিতার ময়দানে বিশেষ অবদানের জন্য ২০১৮ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও ২০২১ সালের বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত হয়েছেন।

কাজী রোজীর উল্লেখযোগ্য গ্রন্থগুলো: পথঘাট মানুষের নাম (কাব্যগ্রন্থ), নষ্ট জোয়ার (কাব্যগ্রন্থ), আমার পিরানের কোনো মাপ নেই (কাব্যগ্রন্থ), লড়াই (কাব্যগ্রন্থ), শহীদ কবি মেহেরুন নেসা (জীবনী গ্রন্থ), রবীন্দ্রনাথ: রসিকতার কবিতা (গবেষণা গ্রন্থ)।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com