শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
পাগল নই যথেষ্ট সুস্থ, দাবি ট্রাম্পের

পাগল নই যথেষ্ট সুস্থ, দাবি ট্রাম্পের

কনকনে ঠাণ্ডার মধ্যেও দাবানলের মত ছড়িয়ে পড়েছে মার্কিন প্রেসিডেন্টকে নিয়ে লেখা বই ফায়ার অ্যান্ড ফিউরি।

সেখানে নাকি হোয়াইট হাউসের ভেতর ট্রাম্পের একাধিক কেচ্ছা কাহিনী ফলাও করে লিখেছেন লেখক মাইকেল উলফ।

একটি প্রচ্ছেদে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কার্যক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। এমনকী তাকে পাগল বলে উল্লেখ করা হয়েছে।

বইটি প্রকাশিত হওয়ার পর থেকে ট্রাম্পের মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন ডেমোক্র্যাটরা। দিনভর সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে তোলপাড় হয়েছে। ট্রাম্প সেই সব ব্যঙ্গ বিদ্রুপের মোক্ষম জবাব দিয়ে পাল্টা টুইটে সমালোচকদের বিঁধে লিখেছেন আমি ভীষণ ভাবে স্থিত মতি এবং জিনিয়াস।

একজন ব্যর্থ লেখক সস্তার জনপ্রিয়তা পেতে এসব কর্মকাণ্ড করছেন। তিনি আরও লিখেছেন, প্রেসিডেন্ট হওয়ার আগে সকলে আমাকে সফল ব্যবসায়ী বলে জানে। কাজেই আমার দক্ষতা নিয়ে কোনও প্রশ্ন নেই। দেশ চালাতেও আমি ততটাই পারদর্শী।

বইটি প্রকাশিত হওয়ার পর থেকেই সেটি যাতে বিক্রি না হয় তার জন্য যারপর নাই চেষ্টা করেছেন ট্রাম্পের আইনজীবী। কিন্তু চাহিদা এতটাই তুঙ্গে ছিল যে সেটি বন্ধ করা সম্ভব হয়ে ওঠেনি। বইটি প্রকাশের দিন থেকেই বেস্ট সেলারের তালিকায় চলে এসেছে।

বইটিতে লেখা হয়েছে, নিজের জয়কে বিশ্বাস করতে পারেননি ট্রাম্প। তার কাছে অনেকটা চমকের মতই ঘটেছিল ঘটনাটি। হোয়াইট হাউসের প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তার কথায় ডোনাল্ড ট্রাম্পের থেকে বোকা আর কেউ হতে পারেন না।

এক রাশিয়ান প্রতিনিধি দলের সাথে বিশেষ সাক্ষাৎ ট্রাম্প এবং তার ছেলে যে বোকাবোকা আচরণ করেছিলেন সেই ঘটনার উল্লেখ করা হয়েছে বইটিতে। এরকম একাধিক ঘটনা বইটিতে লেখা হয়েছে। আর চরম ঠাণ্ডার মধ্যেও হটকেকের মতো বিক্রি হয়েছে যাচ্ছে সেই বই।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com