শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
ইউক্রেনের তিন দিক থেকে আক্রমণ চালাচ্ছে রাশিয়া

ইউক্রেনের তিন দিক থেকে আক্রমণ চালাচ্ছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে একযোগে তিন দিক থেকে আক্রমণ শুরু করেছে রাশিয়া। এমনই দাবি করেছে ইউক্রেনের বর্ডার সার্ভিস কর্তৃপক্ষ।

সংস্থাটি বলছে, বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) স্থানীয় সময় ভোর পাঁচটার দিকে বেলারুশ, রাশিয়া ও ক্রিমিয়া সীমান্ত এলাকা দিয়ে একযোগে আক্রমণ শুরু করে রুশ সৈন্যরা।

ইউক্রেনের বর্ডার সার্ভিস জানায়, এবার সুমি, লুহানস্ক, চেরনিহিভ, খারকিভ ও ঝিতোমির অঞ্চলে হামলা চালানো হচ্ছে। এসব আক্রমণে ইউক্রেনের বর্ডার ইউনিট, বর্ডার টহল ও চেকপয়েন্টগুলোকে টার্গেট করা হয়েছে। এতে ব্যবহার করা হচ্ছে শক্তিশালী কামান, ভারী সরঞ্জাম এবং ছোট অস্ত্র।

বৃহস্পতিবার স্থানীয় সময় ভোরে এক টেলিভিশন বক্তৃতায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের ডনবাস তথা লুহানস্ক ও ডোনেটস্কে সামরিক অভিযান শুরুর ঘোষণা দেন। মূলত এরপরই প্রতিবেশী দুই রাষ্ট্রের মধ্যে ভয়াবহ যুদ্ধ শুরু হয়।

এরই মধ্যে ইউক্রেনের রাজধানী কিয়েভের পাঁচ থেকে ছয়টি স্থানে বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে। এছাড়া ডোনেটস্কের ক্রামাটস্কেও ভয়াবহ বিস্ফোরণের খবর পাওয়া যায়।

এ দিকে সামরিক অভিযানের ঘোষণা দিয়ে পুতিন ডনবাসে নিয়োজিত ইউক্রেনীয় সৈন্যদের এখনই আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন।

পুতিন বলেছেন, আপনারা নিজেদের অস্ত্র সমর্পণ করুন এবং ঘরে ফিরে যান। সেই সঙ্গে তিনি দাবি করেন, ডনবাসে রক্তপাত হলে এর দায়ভার পুরোপুরি ইউক্রেন সরকারের।

 

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com