শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
বইমেলার সময় বাড়ল, চলবে ১৭ মার্চ পর্যন্ত

বইমেলার সময় বাড়ল, চলবে ১৭ মার্চ পর্যন্ত

এলাহী মাসুদ: সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ জানিয়েছেন, চলমান অমর একুশে বইমেলার সময় আগামী ১৭ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। আজ রবিবার দুপুরে সচিবালয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের নিজ দপ্তরে এ কথা জানিয়েছেন তিনি।

এর আগে গত ১৫ ফেব্রুয়ারি বিকেল ৩টায় ভার্চ্যুয়ালি বইমেলা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের বইমেলা চলবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলার কথা রয়েছে।

কিন্তু আজ সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ জানিয়েছেন, সময় বেড়েছে বইমেলার, শেষ হবে ১৭ মার্চ।

১ ফেব্রুয়ারি থেকে বইমেলা শুরু হওয়ার রীতি থাকলেও করোনা পরিস্থিতির কারণে এবার দুই সপ্তাহ দেরিতে শুরু হয়। ছুটির দিন ছাড়া প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা খোলা থাকবে বইমেলার দোকান। রাত ৮টার পর কেউ মেলায় ঢুকতে পারবে না। তবে ছুটির দিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com