শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
পুতিনকে চড়া মূল্য দিতে হবে: বাইডেন

পুতিনকে চড়া মূল্য দিতে হবে: বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক: ভ্লাদিমির পুতিনকে ইঙ্গিত করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘স্বৈরশাসকদের যখন কোন মূল্য পরিশোধ করতে হয় না, তখন তারা আরও বিশৃঙ্খলা সৃষ্টি করে। ’ বাংলাদেশ সময় মঙ্গলবার সকালে দেওয়া বার্ষিক স্টেট অব দি ইউনিয়ন ভাষণে তিনি একথা বলেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘ইউক্রেন আক্রমণের জন্য ভ্লাদিমির পুতিন একাই দায়ী। রুশ নেতাকে এজন্য দীর্ঘমেয়াদে অব্যাহতভাবে চড়া মূল্য দিতে হবে।

’ বাইডেন বলেন, যুক্তরাষ্ট্র ও ন্যাটো দেখিয়েছে পশ্চিমারা ইউক্রেনের পাশে আছে। রাশিয়ার ‘পূর্বপরিকল্পিত এবং অপ্রস্তুত’ আক্রমণের নিন্দা করে তিনি যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ানো ‘স্বাধীনতাপ্রেমী দেশগুলোর’ জোটকে সমর্থন করেন। তিনি বলেন, ‘পুতিন ভুল করেছেন। আমরা প্রস্তুত ছিলাম। ’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রুশদের বিলাসবহুল প্রমোদতরী ( ইয়ট), বিমান এবং অন্যান্য বিলাসবহুল সামগ্রী বাজেয়াপ্ত করার জন্য ইউরোপীয় মিত্রদের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দেন। তিনি আরো বলেছেন, ‘এই হিংসাত্মক শাসন থেকে শত শত কোটি ডলার হাতিয়ে নেওয়া ধনকুবের ও অন্যান্য দুর্নীতিবাজ কর্মকর্তারাই পুতিনের শাসনব্যবস্থা টিকিয়ে রেখেছে। ’

বাইডেন বলেন, ‘আমরা আপনাদের অসৎ উপায়ে অর্জিত সম্পদের বিষয়ে ব্যবস্থা নিতে যাচ্ছি। ’ যুক্তরাষ্ট্র এবং ইইউ ইতিমধ্যেনিষেধাজ্ঞার আওতায় আনা রুশ প্রভাবশালী ধনকুবেরদের তালিকা প্রকাশ করেছে।

ভাষণে বাইডেন বলেছেন, নিষেধাজ্ঞা রাশিয়াকে আরো বিচ্ছিন্ন করবে এবং এর অর্থনীতিতে আরও চাপ সৃষ্টি করবে। তিনি উল্লেখ করেন, রাশিয়ার মুদ্রা রুবল এবং দেশটির স্টক মার্কেট ইতিমধ্যে যথাক্রমে তাদের মূল্যের ৩০% ও ৪০% হারিয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তার নিজের দেশের নাগরিকদের ইউক্রেনীয় জনগণের ‘লৌহকঠিন সংকল্প’ থেকে অনুপ্রেরণা নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘পুতিন ট্যাঙ্ক নিয়ে কিয়েভকে ঘিরে ফেলতে পারেন, কিন্তু তিনি কখনই ইউক্রেনের জনগণের হৃদয় ও মন জয় করতে পারবেন না। ’

বাইডেন বলেন, ‘ছয় দিন আগে রাশিয়ার ভ্লাদিমির পুতিন মুক্ত বিশ্বের ভিতকে নাড়িয়ে দিতে চেয়েছিলেন। ভেবেছিলেন, তিনি বিশ্বকে তার ভয়ঙ্কর বাঁকা পথে নিতে পারবেন। কিন্তু তিনি খারাপভাবে ভুল গণনা করেছেন। ’

সূত্র: বিবিসি

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com