শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
ইউক্রেনের দুই শহরে যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

ইউক্রেনের দুই শহরে যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক: বেসামরিক মানুষজনকে নিরাপদে সরে যেতে দেয়ার জন্য ইউক্রেনের দুই শহরে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। একে ‘হিউম্যানিটারিয়ান করিডোর; বলে তারা বর্ণনা করেছে।

 

মারিওপোল ও ভলনোভাখা শহরে মস্কোর স্থানীয় সময় সকাল ১০টা (বাংলাদেশ সময় দুপুর একটা) থেকে এ বিরতি কার্যকর হবে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে গণমাধ্যমে বলা হয়েছে, বেসামরিক মানুষজনকে নিরাপদে সরে যেতে দেয়ার জন্য এ সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে ইউক্রেনের কর্তৃপক্ষের সঙ্গে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সমঝোতা হয়েছে।

 

তবে এখনো ইউক্রেনের দিক থেকে এই বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।

 

শহর অবরুদ্ধ করে রাখার প্রেক্ষাপটে এর আগে মারিওপোলের মেয়র ভিডিয়াম বোইচেঙ্কো একটি ‘হিউম্যানিটারিয়ান করিডোর’ ঘোষণা করার জন্য আহ্বান জানিয়েছিলেন। রাশিয়ার সেনাদের হামলাকে তিনি ‘নিষ্ঠুর’ বলে বর্ণনা করেছিলেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com