শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
আমিরাত সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

আমিরাত সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাত সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (১১ মার্চ) রাতে আবুধাবিতে সফরকালীন আবাসস্থল থেকে ভিডিয়ো কনফারেন্সে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসীদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

সফররত বাংলাদেশীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী, দুবাইয়ের শাসক শেখ মুহাম্মদ বিন রশিদ আল মাকতুমের সঙ্গে আলোচনা হয়েছে। আমরা অনেকগুলো সমঝোতা স্মারক সই করেছি। আমাদের প্রবাসীদের ভাইয়ের সুবিধার পাশাপাশি আমাদের দেশে বিনিয়োগ যাতে আসে সেই ব্যবস্থাও নিয়েছি। অর্থনৈতিক সম্পর্ক যাতে আরও বলিষ্ঠ হয় সেদিকে আমরা বিশেষভাবে দৃষ্টি দিচ্ছি। আমি মনে করি আমার এ সফরটা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে।

উল্লেখ্য, গত সোমবার (৭ মার্চ) সন্ধ্যায় সংযুক্ত আরব আমিরাতের উপ-রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের আমন্ত্রণে ৫ দিনের রাষ্ট্রীয় সফরে আবুধাবি সফরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (০৮ মার্চ) বিকালে দ্বিপাক্ষিক বৈঠক করেন সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সংযুক্ত আরব আমিরাতের উপ-রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। এই বৈঠকে পারস্পরিক স্বার্থে বিদ্যমান দুই দেশের সম্পর্ক আরও জোরদার করতে সম্মত হয় বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত।

বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে পারস্পরিক সহযোগিতা বাড়াতে ৪টি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত। এগুলো হলো- উচ্চতর শিক্ষা এবং বিজ্ঞান গবেষণা বিষয়ে সহযোগিতা; বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিস (বিআইআইএসএস) এবং এমিরেটস সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিস অ্যান্ড রিসার্সের (ইসিএসএসআর) মধ্যে একটি সমঝোতা স্মারক; কূটনীতিকদের প্রশিক্ষণ বিষয়ে দুই দেশের ফরেন সার্ভিস অ্যাকাডেমির মধ্যে সমঝোতা এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাসট্রিজ (এফবিসিসিআই) এবং দুবাই ইন্টারন্যাশনাল চেম্বার একটি সমঝোতা স্মারক।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com