শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
কঙ্গোতে ট্রেন দুর্ঘটনায় ৬১ জনের প্রাণহানি

কঙ্গোতে ট্রেন দুর্ঘটনায় ৬১ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক: কঙ্গোর দক্ষিণ-পূর্বাঞ্চলে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অন্তত ৬০ জনের প্রাণহানি ঘটেছে। দেশটির রাষ্ট্রীয় রেলওয়ে কম্পানি এবং স্থানীয় সূত্রের বরাত দিয়ে আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

এসএনসিসি ট্রেন অপারেটরের অবকাঠামো বিষয়ক পরিচালক মার্ক মায়োঙ্গা এনদাম্বো বার্তা সংস্থা এএফপি-কে বলেছেন, বর্তমানে নিহতের সংখ্যা বেড়ে ৬১ জনে ঠেকেছে। পুরুষ, নারী ও শিশুসহ ৫২ জন আহত হয়েছেন।

তাঁদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কঙ্গোর স্থানীয় গণমাধ্যম সেখানকার প্রাদেশিক গভর্নর ফিফি মাসুকা’কে উদ্ধৃত করে বলেছে, ট্রেন দুর্ঘটনায় ৬০ জন নিহত হয়েছে।

ম্যায়োঙ্গা বলেছেন, মালবাহী ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়েছে। দুর্ঘটনার সময় ট্রেনটিতে কয়েকশ যাত্রী ছিল। ওই যাত্রীরা ‘গোপনে’ ট্রেনটিতে ভ্রমণ করছিলেন।

তিনি আরো বলেছেন, কয়েকজনের মরদেহ এখনো বগির ভেতরে আটকে আছে। দুর্ঘটনা কবলিত ট্রেনটিতে ১৫টি বগি রয়েছে। তার মধ্যে ১২টি খালি ছিল। লুয়েন থেকে আসছিল ট্রেনটি। সোমবারের মধ্যে রেললাইনটি ঠিক করার ব্যাপারে কাজ চলছে।

তবে দুর্ঘটনার কারণ এখনো অজানা। যদিও সে দেশে এ ধরনের দুর্ঘটনা বিরল নয়। কঙ্গোর জনগণ দীর্ঘ দূরত্বে ভ্রমণের জন্য পণ্যবাহী ট্রেন হরহামেশা ব্যবহার করে।
সূত্র: আল-জাজিরা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com