শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
শীতলক্ষ্যা নদীতে যাত্রীসহ লঞ্চডুবি

শীতলক্ষ্যা নদীতে যাত্রীসহ লঞ্চডুবি

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে সদর উপজেলার আলামিন নগর এলাকায় এমএম আশরাফ উদ্দিন নামে একটি লঞ্চডুবির ঘটনা ঘটেছে। রবিবার (২০ মার্চ) দুপুর ২টার দিকে একটি কার্গো জাহাজের ধাক্কায় এ ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে ‘এমএম আশরাফ উদ্দিন’ লঞ্চডুবির ঘটনায় একজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা। কার্গো জাহাজের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরফিন। তিনি জানান, এখন পর্যন্ত একজনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনো উদ্ধার কাজ চলছে। উদ্ধার কাজ শেষে হতাহতের সংখ্যা বলা যাবে।

এ ঘটনায় ১৫-২০ জনের মতো সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বাকিরা নিখোঁজ রয়েছেন। তবে লঞ্চে কতজন যাত্রী ছিলেন তাৎক্ষণিকভাবে নির্দিষ্ট করে জানা যায়নি।

বিআইডাব্লিউ উপপরিচালক (নৌ নিরাপত্তা বিভাগ) বাবু লাল বৈদ্য কালের কণ্ঠকে লঞ্জডুবির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, একটি জাহাজের ধাক্কায় লঞ্চটি ডুবে গেছে। এখনো অনেকে নিখোঁজ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com