শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
১৩৩ আরোহী নিয়ে চীনে বিমান বিধ্বস্ত

১৩৩ আরোহী নিয়ে চীনে বিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক: এশিয়ার পরাশক্তি চীনের দক্ষিণাঞ্চলীয় পার্বত্য এলাকায় দেশটির বেসরকারি বিমান পরিবহন সংস্থা চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের ১৩৩ যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ মার্চ) স্থানীয় সময় সকালের দিকে দেশটির গুয়াংশি অঞ্চলের পাহাড়ে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল সিসিটিভির প্রতিবেদনে জানানো হয়।

বিমানের আরোহীদের ভাগ্যে ঠিক কী ঘটেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিয়োতে দেখা যায়, বিমানটি বিধ্বস্ত হওয়ার পরপরই সেটিতে আগুন ধরে যায়। দুর্ঘটনাস্থল থেকে ব্যাপক ধোঁয়া উড়তে দেখা গেছে।

স্থানীয় কর্মকর্তাদের বরাতে চীনা মিডিয়ার খবরে বলা হয়, দুর্ঘটনার শিকার বোয়িং ৭৩৭ বিমানটি চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের। সেটি গুয়াংশি অঞ্চলের পাহাড়ে বিধ্বস্ত হয়েছে। সিসিটিভি বলছে, চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের বিধ্বস্ত ওই বিমানে দুর্ঘটনার সময় মোট ১৩৩ জন আরোহী ছিলেন। গুয়াংশির উঝৌ এলাকার তেং কাউন্টির পাহাড়ে সেটি বিধ্বস্ত হয়েছে। বিমান বিধ্বস্তের পর পাহাড়ে আগুন ধরে যায়।

বিমানবন্দরের কর্মকর্তাদের বরাতে দিয়ে স্থানীয় গণমাধ্যম বলেছে, চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের ওই বিমানটি কুনমিং শহর থেকে স্থানীয় সময় বেলা ১টার দিকে উড্ডয়ন করেছিল। বিমানটির গন্তব্য ছিল গুয়াংঝু শহর। সিসিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিমান বিধ্বস্তের স্থানে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। যদিও হতাহতের ব্যাপারে এখন পর্যন্ত পরিষ্কার করে কোনো তথ্য পাওয়া যায়নি।

ফ্লাইটরাডার-২৪ এর তথ্য অনুযায়ী- দীর্ঘ ৬ বছর যাবৎ যাত্রীসেবা দিয়ে আসা ৭৩৭-৮০০ বিমানটির বিধ্বস্ত হওয়ার কারণ সম্পর্কে এখন পর্যন্ত কোনো কিছু জানা যায়নি।

ফ্লাইট ট্র্যাকার এই ওয়েবসাইট বলছে, চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের বিমানটি গুয়াংঝু যাওয়ার উদ্দেশ্যে বেলা ১টা ১১ মিনিটে কুনমিং থেকে উড্ডয়ন করেছিল। বিমানটির সর্বশেষ অবস্থান শনাক্ত হয়েছিল ২টা ২২ মিনিটে। সে সময় গুয়াংশির উঝৌ এলাকার আকাশে তিন হাজার ২২৫ ফুট উচ্চতায় ঘণ্টায় ৬৯৬ কিলোমিটার (৩৭৬ নট) গতিবেগে বিমানটি চলছিল।

ফ্লাইটরাডার-২৪ বলছে, গুয়াংঝুর বিমানবন্দরে শতাধিক যাত্রীবাহী এই বিমানের অবতরণের সময় নির্ধারিত ছিল স্থানীয় সময় বিকাল ৩টা ৫ মিনিট।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com