শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
যুক্তরাষ্ট্রের আরও ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্র পাচ্ছে ইউক্রেন

যুক্তরাষ্ট্রের আরও ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্র পাচ্ছে ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনকে আরও সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। এবার ইউক্রেনকে ট্যাংক বা ভারী সাঁজোয়া যানবিধ্বংসী জ্যাভলিন ক্ষেপণাস্ত্র দেওয়ার কথা জানাল যুক্তরাষ্ট্র। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ইউক্রেনের সামরিক বাহিনীকে ১০ কোটি মার্কিন ডলার মূল্যের জ্যাভলিন ক্ষেপণাস্ত্র দেওয়া হবে। সাম্প্রতিক এ ঘোষণার মধ্য দিয়ে গত আগস্ট থেকে এ পর্যন্ত ষষ্ঠ দফায় ইউক্রেনকে বিভিন্ন সরঞ্জাম সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুসারে, গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে রুশ হামলা শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র একাই ইউক্রেনকে ১৭০ কোটি মার্কিন ডলারের সামরিক সরঞ্জাম সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের মুখপাত্র জন কিরবি এক বিবৃতিতে বলেছেন, ইউক্রেনের জন্য নতুন-অনুমোদিত অর্থ ‘ইউক্রেনের বাড়তি জ্যাভলিন ক্ষেপণাস্ত্রের জরুরি প্রয়োজন মেটাবে। যুক্তরাষ্ট্র ইউক্রেনকে এসব ভারী সাঁজোয়া যানবিধ্বংসী ব্যবস্থা সরবরাহ করে আসছে। এবং ইউক্রেন নিজেদের রক্ষা করতে কার্যকরভাবে এসব অস্ত্র ব্যবহার করে আসছে।’

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com