শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
স্বাস্থ্য পরীক্ষা করাতে হাসপাতালে খালেদা জিয়া

স্বাস্থ্য পরীক্ষা করাতে হাসপাতালে খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়েছে। আজ বুধবার বিকেল পাঁচটা পাঁচ মিনিটের দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছান তিনি। এর আগে বিকেল সোয়া ৪টার দিকে তিনি গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে হাসপাতালের উদ্দেশ্যে রওনা করেন।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করে বলেন, বিকেল পাঁচটা পাঁচ মিনিটের দিকে ম্যাডাম হাসপাতালে পৌঁছান। এখন তিনি এক্সরে রুমে আছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়ার বেশ কিছুদিন ধরে থেমে থেমে জ্বর আসছে। এ জন্য চিকিৎসকরা তার বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করার পরামর্শ দিয়েছেন।

খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, দাঁত ও চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় তাঁর শারীরিক নানা জটিলতা দেখা দেয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com