শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
প্রধানমন্ত্রিত্ব ছাড়তে ভাইয়ের পরামর্শে নারাজ মাহিন্দা

প্রধানমন্ত্রিত্ব ছাড়তে ভাইয়ের পরামর্শে নারাজ মাহিন্দা

আন্তর্জাতিক ডেস্ক: শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে অন্তর্বর্তীকালীন সর্বদলীয় সরকার গঠনের আগে প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে পদত্যাগ করতে পারেন বলে জানানোর পর পদ ছাড়তে অনিচ্ছা প্রকাশ করেছেন তাঁর বড় ভাই মাহিন্দা। প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে বুধবার এক বিবৃতিতে বলেন, ‘দীর্ঘায়িত হতে থাকা রাজনৈতিক সংকট নিরসনে’ আগামী শুক্রবার সব দলের সমন্বয়ে একটি সরকার গঠন করা হবে।

সব দলের নেতাদের দেওয়া একটি চিঠিতে বলা হয়, শুক্রবারের বৈঠকের আগে প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে পদত্যাগ করবেন। কিন্তু মাহিন্দা রাজাপক্ষে পদত্যাগের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন।

গতকাল মাহিন্দা জানান, তিনি পদত্যাগ করবেন না। অন্তর্বর্তীকালীন সরকার তাঁর নেতৃত্বেই হতে হবে।

১৯৪৮ সালে স্বাধীনতার পর থেকে সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটে পড়া দেশটির নাগরিকরা রাজাপক্ষে পরিবারকে এই সংকটের জন্য দায়ী করছে। প্রভাবশালী রাজাপক্ষে পরিবারের দুই শীর্ষ সদস্য প্রেসিডেন্ট গোতাবায়া ও প্রধানমন্ত্রী মাহিন্দাকে রাজনীতি থেকে বিদায় নিতে বলছে আন্দোলনকারীরা। পদত্যাগের জন্য দুজনের ওপর ক্রমাগত চাপ বাড়ছে।

দেশটির নির্বাচন কমিশন মঙ্গলবার সব দলকে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আহ্বান জানায়। সাম্প্রতিক সপ্তাহগুলোতে শ্রীলঙ্কার ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবী সংগঠনও অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আহ্বান জানায়। সূত্র : টাইমস অব ইন্ডিয়া

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com