শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
অবশেষে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর পদত্যাগ

অবশেষে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক: শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দিয়েছেন মাহিন্দা রাজাপাকসে। দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভের মুখে সোমবার (৯ মে) পদত্যাগ করার ঘোষণা দেন তিনি। খবর- ভারতীয় সংবামাধ্যম এএনআই।

এদিকে গত এপ্রিল থেকে শুরু হওয়া তীব্র অর্থনৈতিক সংকটের জের ধরে সম্প্রতি শ্রীলঙ্কায় ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়। এমন অবস্থায় নিজেকে ‘অর্থনৈতিকভাবে দেউলিয়া’ ঘোষণা করে ঋণে জর্জরিত শ্রীলঙ্কা। চলমান সংকটে মন্ত্রিসভার সব সদস্যরা পদত্যাগ করলেও চেয়ার ছাড়েননি প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। অবশেষে কঠোর বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীত্ব ছাড়লেন রাজাপাকসে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার বরাতে রয়টার্স জানায়, প্রধানমন্ত্রী ইতোমধ্যেই প্রেসিডেন্টের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

অপরদিকে এএনআই-এর খবরে বলা হয়েছে, মাহিন্দা রাজাপাকসের পদত্যাগের পর সংকটাপন্ন দেশটি একটি নতুন মন্ত্রিসভা গঠনের পথ প্রশস্ত হবে।

 

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com