শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
মাথাপিছু আয় এখন ২৮২৪ ডলার

মাথাপিছু আয় এখন ২৮২৪ ডলার

নিজস্ব প্রতিবেদক: ২০২১-২২ অর্থবছরে মাথাপিছু আয় বেড়ে হয়েছে ২৮২৪ মার্কিন ডলার। যা টাকার হিসেবে ২ লাখ ৪১ হাজার ৪৭০ টাকা।

এদিকে গত বছরে (২০২০-২১) যেটা ছিল ২ হাজার ৫৯১ মার্কিন ডলার (২ লাখ ১৯ হাজার ৭৩৮ টাকা)। একই সময়ে প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ২৫ শতাংশ, গত বছর যেটা ছিল ৬ দশমিক ৯৪ শতাংশ।

মঙ্গলবার (১০ মে) নগরীর এনইসি সভায় একনেক বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

সভায় পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, আমাদের হিসেবে মাথাপিছু আয় ঠিক আছে। আয় বৃদ্ধিতে এবার ইদে হাট-বাজারে বেশি বেচাকেনা হয়েছে। প্রকৃত আয় বৃদ্ধি পেয়েছে। গত অর্থবছরে ছিল ২ হাজার ৫৯১ ডলার, সেটাও ঠিক আছে।

এর আগে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ২০২১-২২ অর্থবছরে (মাথাপিছু আয় বেড়ে) ২ হাজার ৮২৪ মার্কিন ডলার, যা টাকার হিসাবে ২ লাখ ৪১ হাজার ৪৭০ টাকা। গত বছরে ২০-২১ যা ছিল ২ হাজার ৫৯১ মার্কিন বা ২ লাখ ১৯ হাজার ৭৩৮ টাকা। একই সময়ে প্রবৃদ্ধি হয়েছে অর্থবছরের প্রবৃদ্ধি ৭ দশমিক ২৫ শতাংশ, গত বছর যা ছিল ৬ দশমিক ৯৪ শতাংশ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com