শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
শ্রীলঙ্কায় জরুরি অবস্থা প্রত্যাহার

শ্রীলঙ্কায় জরুরি অবস্থা প্রত্যাহার

আন্তর্জাতিক ডেস্ক: শ্রীলঙ্কার সরকার দেশটির ওপর দুই সপ্তাহ আগে জারি জরুরি অবস্থা তুলে নিয়েছে। গত ৬ মে মধ্যরাত থেকে দেশটিতে দ্বিতীয়বারের মতো জরুরি অবস্থা জারি করেছিলেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। পিটিআইয়ের খবরে এ তথ্য জানানো হয়।

হিরো নিউজের খবরে বলা হয়, প্রেসিডেন্টের দপ্তর থেকে এক বিবৃতিতে জানানো হয়, গতকাল শুক্রবার দিবাগত মধ্যরাত থেকে জরুরি অবস্থা প্রত্যাহার করা হয়েছে।

তীব্র অর্থনৈতিক সংকটের মুখে থাকা শ্রীলঙ্কায় সরকারবিরোধী অস্থিরতার মধ্যে দেশটির আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এই জরুরি পরিস্থিতিতে পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে নির্বিচার গ্রেপ্তার ও আটক করার ক্ষমতা দেওয়া হয়েছিল।

ঋণে জর্জরিত শ্রীলঙ্কায় খাদ্য, ওষুধ, জ্বালানি, বিদ্যুতের সংকট ভয়াবহ রূপ নিয়েছে। সংকটের জন্য ক্ষমতাসীন রাজাপক্ষে পরিবারকে দায়ী করে গণবিক্ষোভ করছেন দেশটির মানুষ। তারা প্রেসিডেন্টের পদত্যাগ দাবি করছেন।

অভূতপূর্ব অর্থনৈতিক সংকটের ধাক্কায় টালমাটাল শ্রীলঙ্কা সরকার গত মাসেই ঘোষণা দিয়েছিল, বিদেশি মুদ্রার রিজার্ভ এত কমে গেছে যে তাদের পক্ষে আর বিদেশি ঋণের কিস্তি পরিশোধ করা সম্ভব নয়। এবার প্রকৃত অর্থেই তারা ঋণ খেলাপ করল। ৭০ বছরের ইতিহাসে দ্বীপদেশটি এই প্রথম ঋণখেলাপি হলো।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com