শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
২৩ জন ‘রুশ গুপ্তচরকে’ বহিষ্কারের ঘোষণা

২৩ জন ‘রুশ গুপ্তচরকে’ বহিষ্কারের ঘোষণা

বিশ্ব ডেস্ক: ব্রিটেনের প্রধানমন্ত্রী টেরিজা মে ২৩ জন রুশ কূটনীতিকে ব্রিটেন থেকে বহিষ্কারের কথা ঘোষণা করেছেন।

সলসবারি শহরে একজন সাবেক রুশ গুপ্তচর ও তার মেয়ের ওপর নার্ভ এজেন্ট দিয়ে আক্রমণের ঘটনার পর মিসেস মে এই পদক্ষেপের কথা ঘোষণা করেন।

তিনি বলেন, ঐ ২৩ জন কূটনীতিক প্রকৃতপক্ষে গোয়েন্দা কর্মকর্তা, এবং তাদের এক সপ্তাহের মধ্যে ব্রিটেন ছেড়ে যেতে হবে।

বিবিসির সংবাদদাতারা জানাচ্ছেন, স্নায়ু যুদ্ধ শেষ হওয়ার পর অ্যাংলো-রুশ সম্পর্কের এতটা অবনতি এর আগে কখনও ঘটেনি।

ব্রিটেনে কেজিবির সাবেক গুপ্তচর কর্নেল সার্গেই স্ক্রিপাল এবং তার কন্যার ওপর স্নায়ু-বিধ্বংসী কেমিকেল এজেন্ট দিয়ে হামলার নিন্দা করে মিসেস মে যেসব পদক্ষেপ নিয়েছেন তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে রুশ দূতাবাসের এক তৃতীয়াংশ কর্মকর্তাদের বহিষ্কার করা।

ব্রিটিশ প্রধানমন্ত্রী জাতিসংঘ, নেটো এবং ইয়োরোপীয় ইউনিয়নে রাশিয়ার বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নেয়ার কথা বললেও সেটা কী হবে, সে সম্পর্কে তিনি এখনই কোন ইংগিত দিচ্ছেন না।

ইতিমধ্যে নেটো কর্নেল স্ক্রিপালের ওপর ওই আক্রমণকে আন্তর্জাতিক রীতিনীতির গুরুতর লঙ্ঘন বলে আখ্যায়িত করে ব্রিটেনের সাথে সংহতি প্রকাশ করেছে।

অন্যদিকে, রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ অভিযোগ করেছেন, ব্রিটেন এই ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক সম্প্রদায়কে বিভ্রান্ত করার চেষ্টা করছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com