রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে পাঁচ জেলায় বজ্রপাতে ১১ জনের মর্মান্তিক মৃত্যু চাঁদা না দেওয়ায় সাংবাদিকের উপর হাতুড়ি হামলা সিংড়ায় জমি নিয়ে দ্বন্দ্ব: গ্রাম্য সালিশ অমান্য করে ঘর নির্মাণ শিলমান্দী ইউনিয়নে রাজনৈতিক অঙ্গণে নতুন করে আলোচনার কেন্দ্রে সেলিনা আক্তার সেলি বরিশালের মাটিতে ভাস্কর সাহা: জীবন ও কবিতায় নিঃসঙ্গতার নির্মোহ ভাষ্য নরসিংদীতে প্রতারণা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি: তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান সাবেক মেয়র মনজুরের বাসায় গিয়ে প্রশ্নের মুখে হাসনাত আবদুল্লাহ ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া: বহু হতাহত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল
গুলিবিদ্ধ শিনজো আবে মারা গেছেন

গুলিবিদ্ধ শিনজো আবে মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক: জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বিবিসি জানিয়েছে, এর আগে আজ পশ্চিম জাপানের নারা শহরে শিনজো আবেকে গুলি করা হয়েছে।

গুলিবিদ্ধ হওয়ার স্থানের পার্শ্ববর্তী একটি হাসপাতালে চিকিৎসা চলছিল শিনজে আবের। সেখানেই তিনি মারা গেছেন বলে জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির নেতারা।

৬৭ বছর বয়সী শিনজো আবে জাপানের সবচেয়ে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তিনি বক্তৃতা দেওয়ার সময় গুলিবিদ্ধ হয়ে পরে মারা গেলেন।

রয়টার্স জানিয়েছে, শিনজো আবেকে গুলি করার ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ১১টা নাগাদ প্রচার কর্মসূচিতে বক্তব্য দেওয়ার সময় শিনজো আবেকে লক্ষ্য করে গুলি চালানো হয়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

নারা শহরে জাপানের সাবেক প্রধানমন্ত্রী গুলিবিদ্ধ হওয়ার পর লুটিয়ে পড়েছিলেন। গুলিবিদ্ধ হওয়ার পর তার হার্ট অ্যাটাকও হয়েছিল।

জাপানি সংবাদমাধ্যম কিয়োদো জানিয়েছে, গুলিবিদ্ধ হওয়ার পর জাপানের সাবেক এই প্রধানমন্ত্রী অচেতন অবস্থায় ছিলেন।
সূত্র : বিবিসি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com