শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
যুক্তরাষ্ট্র যাওয়ার পথে নৌকা ডুবে ১৭ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্র যাওয়ার পথে নৌকা ডুবে ১৭ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: অবৈধভাবে সাগর পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে নৌকাডুবির ঘটনায় কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে। প্রাণহানি ঘটা সবাই হাইতির নাগরিক। এসময় আরও ২৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাহামার উপকূলে স্থানীয় সময় রোববার গভীর রাতে এই নৌকাডুবির ঘটনা ঘটে।

 

আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, বাহামার উপকূলে একটি নৌকাডুবির ঘটনায় হাইতির অন্তত ১৭ জন মারা গেছেন। বাহামার প্রধানমন্ত্রী ফিলিপ ডেভিস বলেছেন, ওই ব্যক্তিরা হাইতি থেকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিয়ামিতে যাচ্ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

বাহামার পুলিশ জানিয়েছে, নিউ প্রভিডেন্স দ্বীপ থেকে ১১ কিলোমিটার দূরে নৌকাডুবির ঘটনা ঘটেছে। ডুবে যাওয়া নৌকা থেকে এক নারীসহ আরও ২৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

 

মারা যাওয়াদের মধ্যে এক শিশুও রয়েছে। এ ঘটনায় এখনো অন্তত একজন নিখোঁজ রয়েছে। তার খোঁজে অনুসন্ধান অভিযান চলছে। এদিকে সন্দেহভাজন মানবপাচার কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাহামা থেকে দু’জনকে আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ওই নৌকায় প্রায় ৬০ জন আরোহী ছিলেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com