শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
ভারতের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন দ্রৌপদী মুর্মু

ভারতের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন দ্রৌপদী মুর্মু

অনলাইন ডেস্ক: ভারতের ১৫তম প্রেসিডেন্ট হিসেবে আজ সোমবার শপথ নিলেন দ্রৌপদী মুর্মু। তিনি হলেন সে দেশের প্রথম নারী আদিবাসী প্রেসিডেন্ট।

শপথ নেওয়ার পর দ্রৌপদী মুর্মু বলেছেন, গরিবরাও যে স্বপ্ন দেখতে পারে এবং তা পূরণ করতে পারে সেটা প্রমাণ হলো।

ভারতের প্রেসিডেন্ট নির্বাচনে ৬৪ শতাংশ ভোট পেয়েছেন দ্রৌপদী।

উত্তর প্রদেশ ও মহারাষ্ট্র থেকে সবচেয়ে বেশি সংখ্যক ভোট পেয়েছেন দ্রৌপদী। ঊড়িষ্যার ময়ূরভঞ্জের সাঁওতাল পরিবারের সন্তান দ্রৌপদীর জয়ের পরই উৎসবে মেতে ওঠেন আদিবাসী সমাজের মানুষরা।

এর আগে রামনাথ কোবিন্দ, প্রণব মুখোপাধ্যায়, প্রতিভা পাটিল, এপিজে আবদুল কালাম– সবাই প্রেসিডেন্ট পদে শপথ গ্রহণ করেছিলেন ২৫ জুলাই।

প্রসঙ্গত, ১৯৭৭ সাল থেকে ২৫ জুলাই ভারতের প্রেসিডেন্ট পদে শপথগ্রহণ শুরু হয়েছে। সেদিন ভারতের ষষ্ঠ প্রেসিডেন্ট নীলম সঞ্জীব রেড্ডি শপথগ্রহণ করেছিলেন।

এরপর থেকে সব প্রেসিডেন্ট ২৫ জুলাই শপথগ্রহণ করেছেন। কারণ, ১৯৭৭ সালের পর থেকে সব প্রেসিডেন্টরাই তাদের পূর্ণ মেয়াদ পর্যন্ত পদে থেকেছেন। সেই অনুযায়ী সব প্রেসিডেন্টেরই মেয়াদ শেষ হয়েছে ২৪ জুলাই। এই আবহে ২৫ জুলাই পরবর্তী প্রেসিডেন্ট শপথগ্রহণ করেছেন বিগত সাড়ে চার দশক ধরে।

ভারতের প্রথম প্রেসিডেন্ট হয়েছিলেন রাজেন্দ্র প্রসাদ। তিনি শপথগ্রহণ করেছিলেন ১৯৫০ সালের ২৬ জানুয়ারি। ১৯৬২ সালের ১৩ মে পর্যন্ত প্রেসিডেন্ট পদে ছিলেন তিনি। এরপর প্রেসিডেন্ট হয়েছিলেন সর্বপল্লি রাধাকৃষ্ণন।

তিনি নিজের পূর্ণ মেয়াদ পর্যন্ত পদে ছিলেন। তবে এরপর ফকরুদ্দিন আলি আহমেদ এবং জাকির হুসেন প্রেসিডেন্ট হিসেবে নিজেদের মেয়াদ পূরণ করতে পারেননি। মাঝে ভিভি গিরি অবশ্য নিজের মেয়াদ পূর্ণ করেছিলেন।

এরপর অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবে ১৯৭৭ সালের ২৫ জুলাই পর্যন্ত দায়িত্ব সামলেছিলেন বিডি জাট্টি। এরপর থেকে সব প্রেসিডেন্ট নিজেদের পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করেছেন এবং সবার মেয়াদই শেষ হয়েছে ২৪ জুলাই।

এ পরিস্থিতিতে পরবর্তী প্রেসিডেন্ট শপথ নিয়েছেন ২৫ জুলাই এবং এই পরম্পরা বিগত সারে চার দশক ধরে চলে আসছে।
সূত্র: এনডিটিভি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com