শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
রাহুল গান্ধী আটক, সোনিয়াকে জিজ্ঞাসাবাদ করল ইডি

রাহুল গান্ধী আটক, সোনিয়াকে জিজ্ঞাসাবাদ করল ইডি

আন্তর্জাতিক ডেস্ক: রাহুল গান্ধী প্রতিবাদ জানানোর একপর্যায়ে রাস্তায় বসে পড়েছেন। পুলিশ তাকে ঘিরে রেখেছে। এনডিটিভি জানিয়েছে, একপর্যায়ে রাহুল গান্ধীকে আটক করা হয়েছে।

আটকের আগে রাহুল গান্ধী বলেছেন, ভারত একটি পুলিশি রাষ্ট্র, মোদি (প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি) হলেন রাজা।

জানা গেছে, ন্যাশনাল হেরাল্ড মামলায় টাকা নয়ছয়ের অভিযোগে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী আজ মঙ্গলবার ইডি দপ্তরে হাজির হন। তার সঙ্গে ছিলেন প্রিয়াঙ্কা গান্ধী ও রাহুল গান্ধী। বেলা ১১টা নাগাদ নয়াদিল্লির ইডি দপ্তরে তিনি পৌঁছান।

এর আগে গত ২১ জুলাই তিনি ইডির দপ্তরে হাজিরা দেন। আজ দ্বিতীয় দফা জিজ্ঞাসাবাদের জন্য তাকে তলব করেছে ইডি। এরই মধ্যে দিল্লি পুলিশ রাজঘাটে ১৪৪ ধারা জারি করেছে।

কংগ্রেস কার্যালয়ের সামনে কর্মী-সমর্থকরা বিক্ষোভ কর্মসূচি করে। আজ সকাল থেকেই কংগ্রেসের প্রধান কার্যালয়ের সামনে সর্বভারতীয় মহিলা কংগ্রেসের কর্মীরা ইডির জিজ্ঞাসাবাদের প্রতিবাদে প্ল্যাকার্ড ও কালো বেলুন উড়িয়ে প্রতিবাদ দেখান।

অন্যদিকে কংগ্রেসের সাংসদরা সংসদ চত্বরের গান্ধী মূর্তি থেকে বিজয় চকের দিকে প্রতিবাদ মিছিল করেন। এই প্রতিবাদ মিছিলে অংশ নেন রাহুল গান্ধীও।

কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ টুইট করে জানান, কংগ্রেসের সাংসদরা বিজয় চক থেকে প্রেসিডেন্ট ভবনের দিকে মিছিল নিয়ে এগোলে তাদের গ্রেপ্তার করা হয়। এখন তারা পুলিশ ভ্যানে আছেন। তাদের কোথায় নিয়ে যাওয়া হচ্ছে সেটা শুধু প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীই জানেন।

এর আগেই রাহুল গান্ধী এবং সোনিয়াকে একই সঙ্গে তলব করেছিল ইডি। কিন্তু সোনিয়া করোনায় আক্রান্ত হওয়ায় তখন হাজিরা দিতে পারেননি। তাকে হাসপাতালেও ভর্তি হতে হয়। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তিনি ইডির কাছে হাজিরা দেওয়ার জন্য তিন সপ্তাহ সময় চান। সে অনুসারে ইডি তাকে সময় দেয়।

সূত্র : এনডিটিভি

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com