শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
আলজেরিয়ায় মৃত ৩৭, জ্বলছে স্পেনও

আলজেরিয়ায় মৃত ৩৭, জ্বলছে স্পেনও

আন্তর্জাতিক ডেস্ক: অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে আলজেরিয়ার দাবানল। তবে এখনও জ্বলছে স্পেনের বনাঞ্চল।

এই বছর স্পেনে দাবানল ছড়িয়েছে গত এক দশকের তুলনায় চার গুণ বেশি। ভ্যালেন্সিয়ার পূর্বাঞ্চলের জঙ্গল জ্বলছে পাঁচ দিন ধরে। ইতিমধ্যেই ১২০ কিলোমিটার পরিধি এলাকার ১৯ হাজার হেক্টরেরও বেশি পুড়ে গিয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার।

আগুন নেভানোর জন্য ৩৫টি বিমান নিয়ে চলছে পানি ঢালার কাজ। কিছুতেই থামানো যাচ্ছে না আগুন। বুধবার একটি ট্রেন দ্রুত ছড়াতে থাকা আগুনের কাছাকাছি চলে গিয়েছিল। কিছু যাত্রী লাফানোর চেষ্টা করেন। তাদের মধ্যে গুরুতর দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি পাঁচ জন।

এ বছর আগস্টের শুরু পর্যন্ত স্পেনে ৪৩টি বড় দাবানলে অন্তত পাঁচশো হেক্টর এলাকা ক্ষতিগ্রস্ত। মূলত জলবায়ুর পরিবর্তন এর কারণ বলে মনে করা হচ্ছে। আগের এক দশকে গড়ে প্রতি বছর ১১টি বড় দাবানল লক্ষ করা যাচ্ছিল।

অন্য দিকে, আলজেরিয়ার পাহাড়ি এলাকায় দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ৩৭ জনে দাঁড়িয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছে দেশটির প্রশাসন। আহতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮৩ জন। মৃতরা মূলত দেশের পূর্ব দিকের আল তরেফ ও সেতিফ প্রদেশের বাসিন্দা। দমকলকর্মীরা হেলিকপ্টার নিয়ে নজর রেখে চলেছেন। এক বছর আগে, কাবিলি অঞ্চলে দাবানলে অন্তত ৬৫ জনের মৃত্যু হয়েছিল।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com