শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
আবারও সুয়েজ খালে আটকা পড়ল জাহাজ

আবারও সুয়েজ খালে আটকা পড়ল জাহাজ

নিজস্ব প্রতিবেদক: প্রায় দেড় বছর পর আবারও সুয়েজ খালে জাহাজ আটকের ঘটনা ঘটেছে। বুধবার এফিনিটি ভি নামের ২৫০ মিটার দীর্ঘ একটি ট্যাঙ্কার জাহাজ সুয়েজ খালের একটি সরু অংশে আটকে যায়।

 

এটি আটকে যাওয়ার ফলে বিশ্বের ব্যস্ততম এই বাণিজ্যপথে প্রায় ৫ ঘণ্টা বন্ধ ছিল জাহাজ চলাচল।

সুয়েজ খাল কর্তৃপক্ষের মুখপাত্র জর্জ সাফওয়াত মিশরের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল এক্সট্রা নিউজ স্যাটেলাইটকে বলেন, বুধবার স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টার দিকে খালের দক্ষিণ ভাগের সরু অংশে আটকা পড়ে সিঙ্গাপুরের পতাকাবাহী ট্যাংকার এফিনিটি ভি। তবে খাল কর্তৃপক্ষের ৫টি টাগবোট দিয়ে বড় ধরনের জটিলতা ছাড়াই সরিয়ে নেওয়া হয়েছে জাহাজটিকে। এতে ৫ ঘণ্টা সময় ব্যয় হয়েছে।

 

ট্যাংকার জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা ট্যাংকার ট্র্যাকার্সের তথ্য অনুযায়ী, পর্তুগালে মালপত্র নামিয়ে সৌদি আরবের উদ্দেশে যাচ্ছিল এফিনিটি ভি।

 

বুধবার খালের যে অংশে আটকা পড়ে এফিনিটি ভি, দেড় বছর আগে ২০২১ সালে মার্চের শেষ দিকে খালের ওই অংশেই আটকা পড়েছিল পণ্যবাহী জাহাজ ‘এভার গিভেন’। প্রায় ছয়দিন লাগাতার প্রচেষ্টার পর সরানো সম্ভব হয়েছিল এভার গিভেনকে।

 

ওই ছয় দিন নৌযান চলাচল বন্ধ থাকায় খালের দুই পাশে নজিরবিহীন ‘নৌযান জট’ দেখা দিয়েছিল। সেই জটে আটকা পড়েছিল তিন শতাধিক বাণিজ্যিক জাহাজ।

বিশ্ববাণিজ্যে সুয়েজ খালের গুরুত্ব অনেক। এটি নৌপথে এশিয়া ও ইউরোপের দূরত্ব অনেকটাই কমিয়ে দিয়েছে। এই খাল ব্যবহার করে এশিয়া ও ইউরোপের মধ্যে তুলনামূলক কম খরচে পণ্য পরিবহন করা যায়। বৈশ্বিক পণ্য বাণিজ্যের ১২ শতাংশ সুয়েজ খাল হয়ে পরিবহন করা হয়। ১৮৫৯ থেকে খালটি খননের কাজ শুরু হয়, শেষ হয় ১৮৬৯ সালে।
খবর দ্য গার্ডিয়ান

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com