রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
মিছিলের নগরীতে পরিণত রংপুর!

মিছিলের নগরীতে পরিণত রংপুর!

নিজস্ব প্রতিবেদক: রংপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশ শুরু হবে দুপুর ২টায়। তার আগেই সমাবেশস্থল কালেক্টরেট ঈদগাহ মাঠে দলের নেতাকর্মী ও সমর্থকদের ঢল নেমেছে। বাস না চললেও বিভিন্ন জেলা-উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে হেঁটে সমাবেশস্থলে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা।

শনিবার (২৯ আক্টোবর) সরেজমিনে দেখা গেছে, আজ সকাল থেকেই রংপুর শহরের পায়রা চত্বর দিয়ে জাহাজ কম্পানির মোড় হয়ে সমাবেশস্থলে মিছিল ঢুকছে।

প্রতি মিনিটে মিনিটে মিছিল ঢুকছে সমাবেশস্থলে। বাস-পরিবহন বন্ধ থাকলেও নেতাকর্মীরা মিছিল নিয়ে শহরের কালেক্টরেট ঈদগাহ মাঠে জড়ো হচ্ছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মিছিলের নগরীতে পরিণত হয়েছে রংপুর।

বিএনপি বলছে, লাখো মানুষের সমাগম হবে আজকের এই মহাসমাবেশে। তবে এই সমাবেশে কোনো ধরনের বাধা দিলে তা রাজনৈতিকভাবে জবাব দেবেন তারা।

গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত থাকবেন। এরই মধ্যে রংপুরে বিভিন্ন হোটেলসহ বিভিন্ন এলাকায় উপস্থিত হয়েছেন তারা।

এদিকে রংপুরে বিএনপির গণসমাবেশের আগে গতকাল থেকে চলা ৪৮ ঘণ্টার ধর্মঘটের প্রভাব পড়েছে গাইবান্ধা, কুড়িগ্রামসহ কয়েকটি জেলার যাত্রীদের ওপর। বাস না পেয়ে অনেকেই অতিরিক্ত ভাড়া দিয়ে অটোরিকশা, ভ্যানসহ ছোট গাড়িতে করে গন্তব্যে যান। গণসমাবেশের যাত্রীদেরও পোহাতে হচ্ছে ভোগান্তি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com