শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
ইমরান খান শঙ্কামুক্ত : কুরেশি

ইমরান খান শঙ্কামুক্ত : কুরেশি

আন্তর্জাতিক ডেস্ক: লংমার্চে গুলিবিদ্ধ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই দলের চেয়ারম্যান ইমরান খানের অবস্থা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন দলটির নেতা শাহ মাহমুদ কুরেশি। বৃহস্পতিবার রাতে এক টুইট বার্তায় তিনি এ কথা জানান।

 

বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাজধানী ইসলামাবাদ অভিমুখে লংমার্চকালে তাকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার এক পায়ে গুলি লেগেছে।এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।পাঞ্জাবের ওয়াজিরাবাদে এ ঘটনা ঘটে।

 

পিটিআই মুখপাত্র ফাওয়াদ চৌধুরী বলেন, বৃহস্পতিবার ওয়াজিরাবাদে নির্বাচনের দাবিতে সমাবেশ করছিলেন তিনি।সেখানে তাকে লক্ষ্য করে তিন থেকে চারটি গুলি করেছেন অজ্ঞাত এক বন্দুকধারী। এটি স্পষ্ট হত্যাচেষ্টা ছিল। তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তার পায়ে গুলি লেগেছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।সেখানকার লোকজন যদি শুটারকে থামিয়ে না দিতো, তাহলে পিটিআই নেতা নিশ্চিহ্ন হয়ে যেতেন।

 

পাকিস্তানের একটি টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, হামলায় সিনেটর ফয়সাল জাভেদ ও আহমেদ চট্টাসহ তিনজন আহত হয়েছেন।

 

ইসমাইল নামে পিটিআইয়ের আরেক নেতা জানান, ইমরান খানের ডান পায়ে তিন থেকে চারবার গুলি করা হয়েছে।

 

তিনি বলেন, ঘটনার সময় তিনি ইমরান খানের একেবারে পাশে ছিলেন। হামলাকারী একেবারে কনটেইনারের সামনে থেকে সরাসরি গুলি ছুড়েছে। একে-৪৭ থেকে গুলি ছোড়া হয়েছে বলে দাবি করেছেন তিনি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com