শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
ইন্দোনেশিয়ার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৫৬

ইন্দোনেশিয়ার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৫৬

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাভায় সোমবার দুপুরে ভূমিকম্প আঘাত হানায় অন্তত ৫৬ জন নিহত ও শতাধিক আহত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা একথা জানিয়েছেন।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুসারে, ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পটি পশ্চিম জাভার সিয়াঞ্জুর শহরে আঘাত হেনেছিল। ভূগর্ভের তুলনামূলকভাবে অগভীর, মাত্র ১০ কিলোমিটার (৬ মাইল) নিচে এটি আঘাত হানে এটি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, কিছু ভবন প্রায় সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ধ্বংসাবশেষ।

কর্মকর্তারা সম্ভাব্য পরঘাত সম্পর্কে সতর্ক করে দিয়ে বলেছেন, নিহতের সংখ্যা বাড়তে পারে।

যে এলাকায় ভূমিকম্প আঘাত হেনেছে তা ঘনবসতিপূর্ণ। সেখানে ভূমিধসের প্রবণতা রয়েছে। বাড়িঘরও দুর্বলভাবে নির্মিত।

উদ্ধারকারীরা ধসে পড়া ভবন থেকে লোকজনকে সরিয়ে  নেওয়ার চেষ্টা করছেন। স্থানীয় প্রতিবেদন অনুযায়ী, একজন নারী ও তার শিশুসন্তানকে ধংসস্তুপের নিচ থেকে উদ্ধার করে বাঁচানো সম্ভব হয়েছে।

স্থানীয় সময় সন্ধ্যা নাগাদ পশ্চিম জাভার গভর্নর রিদওয়ান কামিল স্থানীয় গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, অন্তত ৫৬ জন মারা গেছে। এ ছাড়া ৭০০ জনের বেশি আহত হয়েছে।

গভর্নর বলেন, হতাহতের সংখ্যা বাড়তে পারে। কারণ ঘটনাস্থলে এখনও  ‘অনেক লোক’ আটকে আছে। সূত্র: এএফপি, বিবিসি

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com