শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ করার প্রতিবাদে আফগান নারীদের বিক্ষোভ

বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ করার প্রতিবাদে আফগান নারীদের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ববিদ্যালয়ে মেয়ে শিক্ষার্থীদের নিষিদ্ধ করতে তালেবানের আদেশের বিরুদ্ধে আফগানিস্তানে বিক্ষোভ করেছেন নারীরা।

আজ বৃহস্পতিবার দেশটির রাজধানী কাবুলে এ বিক্ষোভ করেছেন তারা। এ সময় বিক্ষোভকারী কয়েকজন নারীকে গ্রেপ্তার করা হয় বলে দেশটির আন্দোলনকারীরা জানিয়েছেন।

আফগানিস্তানে মানবাধিকার সীমিত করার সর্বশেষ পদক্ষেপ হিসেবে মঙ্গলবার তালেবানের উচ্চশিক্ষাবিষয়ক মন্ত্রী দেশটির সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মেয়েদের পড়াশোনা নিষিদ্ধ করে আদেশ জারি করেন।

কাবুলে নারীদের ভিডিও ফুটেজে দেখা যায়, বিক্ষোভকারী নারীরা শিক্ষা প্রতিষ্ঠানে মেয়েদের নিষিদ্ধ করে তালেবানের সরকার যে আদেশ জারি করেছে, তার প্রতিবাদ করছেন। বিক্ষোভকারীরা বলেন, ‘তারা বিশ্ববিদ্যালয় থেকে মেয়েদের বহিষ্কার করেছে। অধিকার প্রত্যেকের জন্য, নতুবা কারও জন্য নয়।’

নাম প্রকাশ না করার শর্তে বিক্ষোভে অংশ নেওয়া একজন নারী ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেন, বিক্ষোভকারী কয়েকজন তরুণীকে নারী পুলিশ কর্মকর্তারা গ্রেপ্তার করেছেন। তবে পরবর্তী সময়ে দুজনকে ছেড়ে দেওয়া হলেও এখনো কয়েকজন পুলিশি জিম্মায় রয়েছেন।

হিজাব পরা প্রায় দুই ডজন নারী, যাদের অনেকে মাস্ক পরে বিক্ষোভ করেছেন। কাবুলের একটি রাস্তায় মিছিল করার সময় তাদের হাত তুলে স্লোগান দিতে দেখা যায়। গত বছরের আগস্টে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক বাহিনী আফগানিস্তান থেকে চলে যাওয়ার পর দেশটির ক্ষমতায় আসে তালেবান।

বৃহস্পতিবার প্রাথমিকভাবে আফগানিস্তানের বৃহত্তম কাবুল বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভের পরিকল্পনা করেছিলেন নারীরা। কিন্তু কর্তৃপক্ষ সেখানে ব্যাপকসংখ্যক নিরাপত্তাকর্মী মোতায়েন করায় শেষ মুহূর্তে বিক্ষোভের স্থান পরিবর্তন করেন তারা।

মঙ্গলবার গভীর রাতে নারীদের বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ করার তালেবানের সিদ্ধান্ত ঘোষণার পর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ কয়েকটি মুসলিম দেশ এর নিন্দা জানিয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com