শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
বড় হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া

বড় হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক :

রাশিয়া বড় হামলার প্রস্তুতি নিচ্ছে বলে মন্তব্য করেছে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকোভ। তিনি সতর্ক করে বলেন, গত বছরের মতো এ বছরও ২৪ ফেব্রুয়ারিই দ্বিতীয়বারের মতো বড় হামলা শুরু করতে পারে রুশ সেনারা।

তিনি আরো বলেন, মস্কো কয়েক হাজার সেনা জড়ো করেছে। এখন তারা গত বছরের হামলার বর্ষপূর্তি উপলক্ষ্যে ‘কিছু করার চেষ্টা করতে পারে।’ গত বছরের ২৪ ফেব্রুয়ারি জল, স্থল ও আকাশ থেকে একসঙ্গে ইউক্রেনের ওপর হামলা চালায় রাশিয়া। আর প্রায় তিন সপ্তাহ পর এ হামলার এক বছর পূর্ণ হবে। খবর বিবিসির।

রেজনিকোভ দাবি করেছেন, নতুন হামলার জন্য রাশিয়া এখন প্রায় ৫ লাখ সেনা জড়ো করেছে। এদিকে ২০২২ সালের সেপ্টেম্বরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৩ লাখ রিজার্ভ সেনা প্রস্তুত করার ঘোষণা দেন। ওই সময় তিনি বলেছিলেন ‘রাশিয়ার অখণ্ডতা’ রক্ষায় সেনা সমাবেশ জরুরি। তবে ইউক্রেনীয় এই মন্ত্রী বলেছেন, ৩ লাখ রিজার্ভ সেনা জড়ো করার কথা বলা হলেও প্রকৃতপক্ষে এটি অনেক বেশি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com