সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম রাফসান জামান

মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম রাফসান জামান

নিজস্ব প্রতিবেদক : সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছেন রাফসান জামান নামে এক শিক্ষার্থী।

তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজে পরীক্ষা দিয়েছেন। রাফসান জামানের রোল নম্বর ১৫১০১০৪।

 

 

 

 

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবারের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১ লাখ ৩৫ হাজার ৮০০ জন। পাস করেছেন ৪৯ হাজার ১৯৫ জন শিক্ষার্থী। পাসের হার ৩৫ দশমিক ৩৪ শতাংশ।

 

আজ রোববার (১২ মার্চ) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পরীক্ষার ফল ঘোষণা করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

 

অনুষ্ঠানে জানানো হয়, ২০২১-২০২২ শিক্ষাবর্ষের চেয়ে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে পাসের হার কমেছে ১৯ দশমিক ৭৯ শতাংশ। এ বছর এক লাখ ৩৯ হাজার পরীক্ষার্থী আবেদন করে পরীক্ষায় অংশ নেন এক লাখ ৩৫ হাজার ৮০০ জন। এদের মধ্যে পাস করেছেন ৪৯ হাজার ১৯৪ জন। পাসের হার ৩৫ দশমিক ৩৪ শতাংশ। যা ২০২১-২০২২ শিক্ষাবর্ষে পাসের হার ছিল ৫৫ দশমিক ১৩ শতাংশ।

 

তিনভাবে শিক্ষার্থীরা ফল জানতে পারবেন। স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে ঢুকে মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল জানা যাবে।

 

 

 

এ ছাড়া স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে ওয়েবসাইটেও ফল প্রকাশ করা হবে। পাশাপাশি এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে। আবেদন করার সময় দেওয়া মোবাইল ফোন নম্বরে ফল পাঠিয়ে দেওয়া হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com