রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে পাঁচ জেলায় বজ্রপাতে ১১ জনের মর্মান্তিক মৃত্যু চাঁদা না দেওয়ায় সাংবাদিকের উপর হাতুড়ি হামলা সিংড়ায় জমি নিয়ে দ্বন্দ্ব: গ্রাম্য সালিশ অমান্য করে ঘর নির্মাণ শিলমান্দী ইউনিয়নে রাজনৈতিক অঙ্গণে নতুন করে আলোচনার কেন্দ্রে সেলিনা আক্তার সেলি বরিশালের মাটিতে ভাস্কর সাহা: জীবন ও কবিতায় নিঃসঙ্গতার নির্মোহ ভাষ্য নরসিংদীতে প্রতারণা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি: তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান সাবেক মেয়র মনজুরের বাসায় গিয়ে প্রশ্নের মুখে হাসনাত আবদুল্লাহ ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া: বহু হতাহত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল
আগৈলঝাড়ায় মারধর করে ধর্ষণ চেষ্টায় বখাটের বিরুদ্ধে মামলা দায়ের

আগৈলঝাড়ায় মারধর করে ধর্ষণ চেষ্টায় বখাটের বিরুদ্ধে মামলা দায়ের

নিজস্ব প্রতিবেদক,
বরিশালের আগৈলঝাড়ায় কু-প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুল ছাত্রীকে টেনে হিঁচড়ে মারধর করে ধর্ষণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে এক বখাটে। ওই বখাটের বিরুদ্ধে শুক্রবার দুপুরে থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগী ছাত্রী।

ছাত্রীর দায়ের করা অভিযোগ সূত্রে জানা গেছে, কোদালধোয়া গ্রামের বাসিন্দা ও দশম শ্রেণির ওই ছাত্রীকে যাতায়াতের পথে প্রায়ই কু-প্রস্তাব দিয়ে আসছিলো বাকাল গ্রামের আলম ফকিরের বখাটে ছেলে সৌরভ ফকির (২১)।

বৃহস্পতিবার সকালে বাড়ি যাবার পথে বাকাল গ্রামের সামচেল ফকিরের বাড়ির সামনে পৌছলে বখাটে সৌরভ অন্যান্য দিনের মতো তাকে কু-প্রস্তাব দিলে ওই ছাত্রী রাজি না হওয়ায় তাকে চুলের মুটি ধরে মারধর করে টেনে হিঁচড়ে সামচেল ফকিরের বাড়িতে নেয়া ও ধর্ষণের চেষ্টা চালায়।

ছাত্রীর ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে ছাত্রীকে উদ্ধার করে। লোকজন এগিয়ে এলে ওই বখাটে ছাত্রীকে তার প্রস্তাবে রাজি না হলে ভবিষ্যতে তার পরিবার সদস্যদের খুন জখমের হুমকী দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রী শুক্রবার দুপুরে থানায় মামলা দায়ের করেছে।

থানার ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, ছাত্রীর অভিযোগ পেয়েছেন। আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।###

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com