শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
বিশ্বব্যাপী সর্বোচ্চ সামরিক ব্যয়ের রেকর্ড

বিশ্বব্যাপী সর্বোচ্চ সামরিক ব্যয়ের রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক: সর্বকালের সর্বোচ্চ সামরিক ব্যয়ের রেকর্ড তৈরি হলো। সারা বিশ্বে ২০২২ সালে ২ দশমিক ২৪ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে সামরিক ব্যয়। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে ইউরোপজুড়ে সামরিক ব্যয়ের এই মারাত্মক ঊর্ধ্বগতি বলে জানিয়েছে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (এসআইপিআরআই)।বৈশ্বিক সামরিক ব্যয় সম্পর্কিত বার্ষিক প্রতিবেদনে এসআইপিআরআই সোমবার (২৪ এপ্রিল) বলেছে, টানা অষ্টম বছরে বিশ্বব্যাপী ব্যয় বেড়েছে। শুধু ইউরোপে বেড়েছে ১৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা অন্তত ৩০ বছরের মধ্যে সবচেয়ে বেশি।

প্রতিবেদনে বলা হয়েছে, ব্যয়ের বেশির ভাগই রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে যুক্ত ছিল। তবে অন্য দেশগুলোও রাশিয়ান হুমকির প্রতিক্রিয়ায় সামরিক ব্যয় বাড়িয়েছে।এসআইপিআরআই বলছে, ‘সাম্প্রতিক বছরগুলোতে বৈশ্বিক সামরিক ব্যয়ের ক্রমাগত বৃদ্ধি একটি চিহ্ন, যা আসলে বলছে আমরা একটি ক্রমবর্ধমান অনিরাপদ বিশ্বে বাস করছি। রাষ্ট্রগুলো একটি অবনতিশীল নিরাপত্তা ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে, যা তাদের আগামী সময়য়ের জন্য ক্ষতিকর।’

প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার সামরিক ব্যয় ২০২২ সালে ৯.২ ভাগ বেড়ে হয়েছে ৮৬.৪ বিলিয়ন ডলার। বিশ্বে যুক্তরাষ্ট্র এখনো সামরিক খাতে সবচেয়ে বেশি ব্যয় করা দেশ। তারা ২০২২ সালে ব্যয় ০.৭ ভাগ বাড়িয়ে খরচ করেছে ৮৭৭ বিলিয়ন ডলার। এটি হলো বিশ্বের মোট সামরিক ব্যয়ের ৩৯ ভাগ।

চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সামরিক ব্যয়কারী দেশ হিসেবে তার স্থান অক্ষুণ্ণ রেখেছে। তারা ২০২২ সালে সামরিক খাতে ব্যয় করেছে ২৯২ বিলিয়ন ডলার। জাপান ২০২২ সালে ব্যয় করেছে ৪৬ বিলিয়ন ডলার। ১৯৬০ সালের পর এই খাতে জাপান এবারই সর্বোচ্চ ব্যয় করেছে।সূত্র : আলজাজিরা

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com