শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
পুতিনের বাসভবনে ইউক্রেনের ড্রোন হামলা

পুতিনের বাসভবনে ইউক্রেনের ড্রোন হামলা

 অনলাইন ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি বাসভবনে ইউক্রেন হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার গভীর রাতে মনুষ্যবিহীন দুটি ড্রোন থেকে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে আলজাজিরা।

বুধবার রাশিয়ার সরকার এই অভিযোগ করেছে এবং বেশ কয়েকটি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে। পুতিনকে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালানো হয় বলে অভিযোগ করেছে তারা।

তবে হামলায় পুতিন আহত হননি এবং ক্রেমলিন ভবনের কোনো বস্তুগত ক্ষতি হয়নি বলে জানিয়েছেন রাশিয়ান কর্মকর্তারা। তারা কথিত হামলাটিকে “সন্ত্রাসী” আক্রমণ হিসাবে আখ্যা দিয়েছে।

ক্রেমলিন জানিয়েছে, প্রেসিডেন্ট পুতিনকে হত্যার উদ্দেশ্যেই এ হামলা করা হয়েছে। মস্কো এই ব্যাপারে বিন্দুমাত্র ছাড় দেবে না। ক্রেমলিন সতর্ক করেছে, রাশিয়া প্রতিশোধ নেওয়ার অধিকার সংরক্ষণ করে।

তবে পুতিনের বাসভবনে ড্রোন হামলায় ইউক্রেনের ওপর দোষারোপ করা হলেও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করেনি কিয়েভ।

সূত্র : আল-জাজিরা

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com