শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:২০ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
জুনে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’

জুনে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’

নিজস্ব প্রতিবেদক:চলতি জুন মাসের মাঝামাঝি সময়ে দেশের উপকূলীয় এলাকায় আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’। গতকাল বুধবার আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তাফা কামাল পলাশ এই তথ্য জানিয়েছেন। তবে আবহাওয়া অধিদপ্তরের কাছে ঘূর্ণিঝড়ের কোনো তথ্য নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদ আব্দুল হামিদ।

মোস্তাফা কামাল পলাশ জানিয়েছেন, জুন মাসের মাঝামাঝি সময়ে বাংলাদেশের উপকূলে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ আঘাত হানতে পারে।

ইউরোপীয় আবহাওয়ার পূর্বাভাসের বরাত দিয়ে তিনি জানান, বঙ্গোপসাগরে ৬ থেকে ৮ জুনের মধ্যে ঘূর্ণিঝড়টি সৃষ্টি হয়ে বাংলাদেশের বরিশাল বিভাগের মধ্যবর্তী কোনো স্থানে ৯ থেকে ১০ জুনের মধ্যে আঘাত হানতে পারে।আমেরিকান গ্লোবাল ফোরকাস্ট সিস্টেমের বরাত দিয়ে মোস্তাফা কামাল পলাশ জানান, বঙ্গোপসাগরে ১১ থেকে ১২ জুন ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ সৃষ্টি হয়ে ১৩ থেকে ১৪ জুনের মধ্যে চট্টগ্রাম বিভাগের উপকূলীয় এলাকায় আঘাত হানতে পারে।

তবে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আব্দুল হামিদ বলেন, ‘ঘূর্ণিঝড়ের বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই। সাধারণত ঘূর্ণিঝড়ের পাঁচ থেকে ১০ দিন আগে আমরা পূর্বাভাস জানিয়ে দিই।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com