রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে পাঁচ জেলায় বজ্রপাতে ১১ জনের মর্মান্তিক মৃত্যু চাঁদা না দেওয়ায় সাংবাদিকের উপর হাতুড়ি হামলা সিংড়ায় জমি নিয়ে দ্বন্দ্ব: গ্রাম্য সালিশ অমান্য করে ঘর নির্মাণ শিলমান্দী ইউনিয়নে রাজনৈতিক অঙ্গণে নতুন করে আলোচনার কেন্দ্রে সেলিনা আক্তার সেলি বরিশালের মাটিতে ভাস্কর সাহা: জীবন ও কবিতায় নিঃসঙ্গতার নির্মোহ ভাষ্য নরসিংদীতে প্রতারণা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি: তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান সাবেক মেয়র মনজুরের বাসায় গিয়ে প্রশ্নের মুখে হাসনাত আবদুল্লাহ ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া: বহু হতাহত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল
বাড্ডায় ছাদ থেকে ফেলে শ্রমিক লীগ নেতা হত্যা

বাড্ডায় ছাদ থেকে ফেলে শ্রমিক লীগ নেতা হত্যা

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর বাড্ডা থানার সাঁতারকুল এলাকায় পূর্বশত্রুতার জেরে অপু ইসলাম (৩৫) নামে শ্রমিক লীগ নেতাকে পিটিয়ে ও ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগে একটি মামলা করা হয়েছে।

 

শনিবার (১০ জুন) দিনগত রাতে নিহত অপুর ভাই খোরশেদ বাদী হয়ে বাড্ডা থানায় একটি হত্যা মামলা করেন।

 

 

মামলার পর অপুকে হত্যায় জড়িত সন্দেহে স্থানীয় সাঁতারকুল স্কুলের দুই শিক্ষক ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির তিন শিক্ষার্থীসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে গ্রেপ্তারদের বিস্তারিত নাম-পরিচয় জানা যায়নি।

 

বাড্ডা থানার ওসি আবুল কালাম আজাদ জানান, নিহত অপু ৪১ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের আহ্বায়ক ছিলেন। শুক্রবার রাত ৯টার দিকে এ হত্যার ঘটনায় শনিবার একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় ছয়জনকে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

 

জানা যায়, শুক্রবার (৯ জুন) রাত সাড়ে ৮টার দিকে অপু রাস্তা দিয়ে যাওয়ার সময় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা কাটাকাটি হয়। বৃষ্টির কারণে রাস্তার ডান পাশে পানি জমে ছিল। কে কোন পাশ দিয়ে যাবে সেটা নিয়ে তাদের সঙ্গে বাদানুবাদ হয় অপুর। পরে শিক্ষার্থীরা তাকে ধরে তাদের ভাড়া বাসার সাত তলার ছাদে নিয়ে যায়। সেখানে তাকে ব্যাপক মারধর করে তারা।

 

একপর্যায়ে ভবনের লিফটের জন্য রাখা ফাঁকা স্থান দিয়ে নিচে ফেলে দেয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক অপুকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com