শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
অবশেষে পরীমনির কাছেই ফিরলেন রাজ

অবশেষে পরীমনির কাছেই ফিরলেন রাজ

বিনোদন  ডেস্ক :

শরীফুল রাজ ও পরীমনি। এই যুগল কদিন ধরেই শিরোনামে। পরীমনির সঙ্গে আলাদা ছিলেন গত ২০ দিন ধরে। এরই মধ্যে রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে বেশ কিছু ভিডিও পোস্ট করা হয়, যা ছিল রাজের অজান্তে।

এখনো সে রহস্যের কিনারা হয়নি। 

এর ফলে সুনেরাহ বিনতে কামাল, তানজিন তিশার সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। শুধু তা-ই নয়, ওই দুই অভিনেত্রী সংসার ভাঙার চেষ্টা করছেন বলেও পরীমনি অভিযোগ করেছিলেন। এখানেই শেষ নয়, পরীমনি রাজের বিরুদ্ধে অভিযোগ এনেছেন একের পর এক।

যার ফলে সংসার ভেঙে যাচ্ছিল বলেও দৃশ্যমান হচ্ছিল, কিন্তু সেসবকে মিথ্যা প্রমাণ করে দিয়ে ২০ দিন পর পরীমনির কাছে ফিরলেন। 

শনিবার দিবাগত রাতে শরিফুল রাজ বাসায় ফিরেছেন। রবিবার পরীমনি তার ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন। যে ভিডিওতে ছেলে রাজ্যের ১০ মাস পূর্তিতে রাজ-পরীকে একসঙ্গে কেক কাটতেই দেখা গেল।

পাশে পরীমনির নানাও উপস্থিত ছিলেন। 

প্রকাশিত ভিডিওতে পরীমনি ও শরীফুল রাজকে প্রাণোচ্ছল দেখা যায়। দুজনেই ছেলের কাণ্ড দেখে হেসে হেসে পড়ছিলেন। ভিডিওর ক্যাপশন ছিল, আজ রাজ্যের দশ মাস পূর্ণ হলো আলহামদুলিল্লাহ। মাসের দশ তারিখটা আমাদের জন্য অনেক স্পেশাল! ব্যস এতটুকুই…।

 

সম্প্রতি এক সাক্ষাৎকারে পরীমনি বলেছিলেন, ‘ও তো আমাকে ছেড়ে চলেই গেছে, বিচ্ছেদ তো হয়েই গেছে। আমি আর কল্পনাতেও ভাবতে চাই না শরিফুল রাজ আমার জামাই।

শরিফুল রাজও জানিয়েছিলেন পরীমনির সঙ্গে তার আর একসঙ্গে থাকা সম্ভব নয়। এসব কথা ম্লান হয়ে গেল, এক ভিডিওর কাছে।

উল্লেখ্য, মে মাসে চিত্রনায়ক শরীফুল রাজের ফেসবুক আইডি থেকে একটি ভিডিও পোস্ট হয়। যেখানে তার সঙ্গে দেখা যায় অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। ভিডিওতে তাদের অসংলগ্ন কথোপথনও ছিল। যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। পরে সুনেরাহ তার ফেসবুকে পরীমনির বিরুদ্ধে ইঙ্গিতপূর্বক অভিযোগ তুলে পোস্ট করেন। এর কয়েক দিন পরে মুখ খোলেন রাজও। এর পরই শুরু হয় রাজ-পরীর সংসারে টানাপড়ন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com