বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প
ঈদের ছুটি বাড়িয়ে চার দিন করার প্রস্তাব

ঈদের ছুটি বাড়িয়ে চার দিন করার প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক :

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটি একদিন বাড়িয়ে চার দিন করার প্রস্তাব দিয়েছে আইনশৃঙ্খলা-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। ঈদের সময় সড়কে চাপ ও ভোগান্তি কমাতে এই সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিসভা কমিটির সভাপতি মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

 

মঙ্গলবার (১৩ জুন) সচিবালয়ে মন্ত্রিসভা কমিটির সভা শেষে মোজাম্মেল হক সাংবাদিকদের জানান, ঈদের ছুটি ২৮ জুন থেকে শুরু না করে ২৭ জুন থেকে শুরুর সুপারিশ করেছে মন্ত্রিসভা কমিটি। ছুটি একদিন বাড়িয়ে দিলে ঈদে চাপ কমবে।

 

এই সুপারিশ অনুমোদন পেলে ২৭ থেকে ৩০ জুন পর্যন্ত কোরবানির ঈদের ছুটি হবে।

 

মন্ত্রী মোজাম্মেল বলেন, কমিটির ছুটি একদিন বাড়ানোর সুপারিশ করলেও এ বিষয়ে মন্ত্রিসভা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

 

রোজা ও কোরবানির ঈদে সরকারি ছুটি বরাবরই তিন দিন থাকে। আগামী ২৯ জুন কোরবানির ঈদ ধরে নিয়ে এবার ছুটি নির্ধারিত রয়েছে ২৮, ২৯ ও ৩০ জুন।

 

উল্লেখ্য, গত ঈদুল ফিতরে ঈদের আগে ছুটি নিয়ে সুখবর দিয়েছিল সরকার। একদিন নির্বাহী আদেশে ২০ এপ্রিল ছুটি ঘোষণা করা হয়েছিল। ফলে লম্বা একটি ছুটি পেয়েছিল সরকারি চাকরিজীবীরা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com