শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
কেনিয়ায় সেই ধর্মগুরুর কথায় অনাহারে মৃতের সংখ্যা বেড়ে ৩০০

কেনিয়ায় সেই ধর্মগুরুর কথায় অনাহারে মৃতের সংখ্যা বেড়ে ৩০০

অনলাইন ডেস্ক :

কেনিয়ার একজন ধর্মগুরু তার অনুসারীদের স্বর্গে যেতে মৃত্যু পর্যন্ত অনাহারে থাকতে বলেছিল। এই তথ্য জানার পর পুলিশ  তদন্তে নেমে একের পর এক মরদেহ উদ্ধার করছে। অনাহারে থেকে মারা গেছেন এমন চারজনের মরদেহ উদ্ধারের পর ১৫ এপ্রিল তাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০০-তে।

কেনিয়ার উপকূলীয় শহর মালিন্দির পার্শ্ববর্তী সাকাহোলা বন থেকে কবর খুঁড়ে এসব মরদেহ পাওয়া যায়। ওই ধর্মগুরুর নাম পল ম্যাকেঞ্জি।  
সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে খারাপ ধর্ম সম্পর্কিত ট্র্যাজেডিগুলোর মধ্যে এটি একটি। কর্তৃপক্ষ বলেছে, মৃতরা ‘গুড নিউজ ইন্টারন্যাশনাল চার্চ’-এর সদস্য ছিলেন।
ধর্মযাজক পল ম্যাকেঞ্জির নেতৃত্বে তার অনুসারীদের এবং তাদের সন্তানদের অনাহারে মৃত্যুবরণের আদেশ দিয়েছিলেন, যাতে তারা বিশ্ব ধ্বংস হওয়ার আগেই স্বর্গে যেতে পারেন।দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শাকাহোলা বনে গণকবর থেকে ১৯টি লাশ উত্তোলনের পর এখন মোট ৩০৩ জনের মরদেহ পাওয়া গেছে। আঞ্চলিক কর্মকর্তা রোডা ওনিয়াঞ্চা জানিয়েছেন, এখনো ৬০০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছে। তদন্তকারীরা গত সপ্তাহে এই অঞ্চলের একটি বিস্তৃত এলাকায় অনুসন্ধান প্রসারিত করেছে।একটি উদ্ধার কেন্দ্রে থাকার সময় ৬ থেকে ১০ জুনের মধ্যে আত্মহত্যার চেষ্টা করা ৬৫ জনকে উদ্ধার করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী কিথুরে কিনডিকি গত মাসে উদ্বেগ প্রকাশ করেছিলেন যে ম্যাকেঞ্জির উদ্ধারকৃত কিছু অনুসারী খাবার প্রত্যাখ্যান করছে। তাদের মধ্যে একজন মারা গেছে বলে তিনি এ সময় জানান।

ম্যাকেঞ্জি এপ্রিলে নিজেকে পুলিশের কাছে হস্তান্তর করেছিলেন এবং গত মাসে জামিন অস্বীকার করেছিলেন। ওই ধর্মগুরুর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এই বছরের শুরুতে ক্ষুধা ও শ্বাসরোধে দুই শিশুকে হত্যার সন্দেহে তাকে আগেও গ্রেপ্তার করা হয়েছিল, পরে তাকে মুক্তি দেওয়া হয়। তার অনুসারীদের আত্মীয়রা বলছেন, এই ঘটনার পর তিনি বনে ফিরে আসেন। তার পরেই এই ঘটনা প্রকাশ পায়।

সূত্র : রয়টার্স

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com