শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
ভুল চিকিৎসায় আঁখির মৃত্যু: সেন্ট্রাল হসপিটাল বন্ধের দাবি সহপাঠীদের

ভুল চিকিৎসায় আঁখির মৃত্যু: সেন্ট্রাল হসপিটাল বন্ধের দাবি সহপাঠীদের

নিজস্ব প্রতিবেদক:

ভুল চিকিৎসায় সেন্ট্রাল হসপিটালে মাহবুবা রহমান আঁখির মৃত্যুর ঘটনায় হাসপাতালটি বন্ধের দাবি জানিয়েছেন তার সহপাঠীরা। হসপিটালটির লাইসেন্স বাতিল করে এক দিনের মধ্যে সকল কার্যক্রম বন্ধের দাবি জানান তারা।একই সঙ্গে হাসপাতালের ডা. সংযুক্তা সাহাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ইডেন কলেজে অধ্যয়নরত আঁখির সহপাঠীরা।

আঁখির মৃত্যুর খবরে রবিবার (১৮ জুন) বিকেলে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে এসে এমন প্রতিক্রিয়া জানান তারা।

ভুল চিকিৎসায় সন্তানের মৃত্যুর পর রবিবার (১৮ জুন) মৃত্যু হয় মা মাহবুবা রহমান আঁখিরও।নিহতের স্বামী ইয়াকুব আলী সুমন এ তথ্য নিশ্চিত করে বলেন, আঁখি মারা গেছেন। ডাক্তার তাকে মৃত ঘোষণা করেছেন।

ইডেন কলেজে অধ্যয়নরত মুনিরা আঞ্জুম বলেন, সেন্ট্রাল হসপিটাল বা ডা. সংযুক্তা কেউই এই হত্যাকাণ্ডের দায় এড়াতে পারে না। এই দায় তাদের নিতে হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com