শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
অক্টোবরে মতিঝিল পর্যন্ত চলবে মেট্রোরেল : ওবায়দুল কাদের

অক্টোবরে মতিঝিল পর্যন্ত চলবে মেট্রোরেল : ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক:

আগামী অক্টোবর মাসে মেট্রো রেলের আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। আজ রবিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেট্রোলের লাইন ছয়ের আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, আগামী অক্টোবর মাসে মাননীয় প্রধানমন্ত্রী মেট্রো রেলের এই অংশের উদ্বোধন করবেন। এ বিষয়টা জানার সকলেরই আগ্রহ ছিল। নির্বাচনের আগেই চালু করা হবে। প্রথমে বিমানবন্দর থেকে তেজগা পর্যন্ত অংশ খুলে দেওয়া হবে।

তিনি বলেন, আমাদের মোট ছয়টি এমআরটি লাইন। ২০৩০ সালের মধ্যে কাজ শেষ করা হবে। এর মধ্যে তিনটার কাজের দায়িত্ব জাপান নিয়েছে। আমাদের পাতাল রেল হচ্ছে। জাপানের কাছ থেকে আমরা যথেষ্ট সহযোগিতা পাচ্ছি সেজন্য আমি ধন্যবাদ জানাচ্ছি জাপান সরকারকে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন, যত তথ্য ময়লা ফেলা যাবে না, যত্রতত্র সিগারেট খাওয়া যাবে না।

ঢাকা শহরে সিগারেট খাওয়া বন্ধ করুন। এত সম্ভাবনাময় রাজধানীর বাতাসের অবস্থা খুবই খারাপ। এটা লজ্জার কারণ। এগুলো ঠিক করতে হবে আমাদের অস্তিত্বের স্বার্থে। শুনতে চাই না, আমরা বসবাসযোগ্য শহর হব কেন? যে দেশ ডিজিটাল থেকে স্মার্ট হচ্ছে সে দেশের শহরও হতে হবে স্মার্ট।

শুধু মেট্রোরেল করলে হবে না ডিসিপ্লিন অনেক গুরুত্বপূর্ণ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com